কলকাতায় আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী, জরুরি বৈঠকে কি মিলবে অনুদান?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন বিজেপি সরকার গঠন হয়েছে। আর সরকার গঠনের পর উন্নয়নের জোয়ার দেখা যাচ্ছে। রেল থেকে সামাজিক প্রকল্প ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। রাত পোহালেই পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর। কলকাতায় এসে জরুরি বৈঠক করবেন তিনি বলে জানা গিয়েছে। এই রাজ্যে বিদ্যুতের আরও উন্নয়ন ঘটাতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। তবে বিদ্যুৎ সংক্রান্ত কোনও অনুদান রাজ্য পেতে পারে বলে সূত্রের খবর।

এদিকে গৃহস্থের ছাদে গ্রিড সংযুক্ত সৌর বিদ্যুৎ উৎপাদনে রাজ্যের আগের ভর্তুকি প্রকল্প ‘আলোশ্রী’ বন্ধ হয়েছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা আগ্রহীদের বার্তা দিয়েছে, এবার চালু হবে কেন্দ্রের ‘পিএম সূর্যঘর’ ভর্তুকি প্রকল্প। নতুন সরকার শপথ নিয়েছে। এই আবহে অনেক আগ্রহী গ্রাহক আগের প্রকল্পে আবেদন করেও এখনও অনুমোদন পাননি। কেন্দ্রীয় প্রকল্পে নতুন আবেদন নেওয়া সবেমাত্র শুরু হয়েছে। আগের আমলে কেন্দ্র–রাজ্য সংঘাতের প্রেক্ষিতে রাজ্যে বিদ্যুৎ বণ্টনের পরিকাঠামো উন্নয়নের জন্য সংস্থাটির বহু প্রকল্পের প্রাপ্য কেন্দ্রীয় অনুদান বকেয়া আছে। সেগুলি এবার মিলতে পারে।

অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ নিয়ে আগামিকাল, শনিবারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আর রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর। এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিদ্যুৎ দফতরের সচিব, বণ্টন সংস্থার শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার কথা। ওই বৈঠকেই সৌর বিদ্যুতের ভর্তুকি–সহ নানা প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অনুদানের বিষয়গুলি আলোচনা হবে বলে সূত্রের খবর। দু’‌বছর আগে ‘পিএম সূর্যঘর’ ভর্তুকি প্রকল্প গৃহস্থ গ্রাহকদের জন্য চালু কেন্দ্রীয় সরকার করলেও এই রাজ্যে সরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকায় তা চালু হতে দেয়নি তৎকালীন রাজ্য সরকার।

এছাড়া কেন্দ্রের প্রকল্প বাদ দিয়ে ৫০ কোটি টাকার বিশেষ রাজ্যের তহবিল থেকে গত বছরের শেষে চালু হয় আলোশ্রী প্রকল্প। তাতে ৪০০’‌রও বেশি গ্রাহক ওই ভর্তুকি পেয়েছেন। কিন্তু আরও কয়েকশো গ্রাহক একই আবেদন করেও আপাতত কেন্দ্র–রাজ্যের জটে আটকে পড়েছেন। এবার নতুন সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আলোশ্রী প্রকল্প বন্ধ করে সকলকেই পিএম সূর্যঘর প্রকল্পে স্থানান্তর করার কথা হয়েছে। নতুন সরকার রাজ্যের শিল্পায়নের উপর জোর দিচ্ছে। আর শিল্পায়নের গতি এলে বিদ্যুতের চাহিদা বাড়বে। সেক্ষেত্রে আগাম ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং