রোগী হয়রানি বন্ধ করতে রাজ্যে চালু ‘কেন্দ্রীয় রেফারেল সিস্টেম’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ রোগীকে ভর্তি করা নিয়ে  সবসময় থাকে চূড়ান্ত জলঘোলা । তাই এই বিভ্রাট কাটাতে এবার শুরু হতে চলেছে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’। ইতিমধ্যেই এই ব্যবস্থার জন্য  দক্ষিণ ২৪ পরগনা জেলার হাসপাতালগুলিতে পাইলট ট্রেনিং শুরু হয়ে গেছে। জানা গিয়েছে, এই সিস্টেম যদি সফল হয় তাহলে চলতি বছর নভেম্বর থেকেই হবে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’।

সূত্রের খবর, এই সিস্টেম শুরু হলে রোগীর পরিবারও জানতে পারবে কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে। কারণ, এরআগে একাধিকবার অভিযোগ উঠেছে রোগীর আশঙ্কাজনক হলে অনেকক্ষেত্রেই জেলা বা স্থানীয় হাসপাতালগুলি কলকাতার বড় হাসপাতালে রোগী রেফার করে দেয়। তবে সেইসময় রোগীর পরিবার জানতে পারে না কেন অন্য হাসপাতালে রেফার করা হচ্ছে।  আর তাতেই ঘটে বিপত্তি।  সেই জন্য রাজ্যে চালু হতে চলেছে ‘সেন্ট্রাল রেফারেল সিস্টেম’।

এটি চালু হলে মিলবে বেশ কিছু সুবিধা। প্রথমত, কেন রোগীকে অন্য হাসপাতালে পাঠান হল তা নিয়ে লিখিত নথি থাকবে। দ্বিতীয়ত, রোগীর পরিবার সঠিক কারণটা জানতে পারবেন। তৃতীয়ত, এই সিস্টেম চালু হলে  কোন হাসপাতালে কোন বেড খালি, কোথায় কতজন রোগী নেওয়া যাবে । একথায় বেশ উপকৃত হবেন রোগীর পরিবার। বলা বাহুল্য, আরজি কর হাসপাতালের ঘটনার পর জুনিয়র চিকিৎসকদের তরফে যে দশ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা। এবার সেই দাবি মেনে নিল রাজ্য সরকার।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০