‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্যের সব থানার ওসি এবং আইসিদের চরম হুঁশিয়ারি দিয়েছেন। দায়িত্ব ঠিকমতো না পালন করলে বাঙালি ওসিদের ‘অবাঙালি’ সিইও মনোজ আগারওয়ালের (CEO Manoj Agarwal)স্পষ্ট হুমকি অনির্দিষ্টকালের জন্য বাড়িতে বসিয়ে দেওয়া হবে।তাঁর দেওয়া নির্দেশনার মূল বিষয়গুলি হল,ভোটের দিনে অশান্তি বরদাস্ত নয়।ভোটের দিন বিশেষ করে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে, কোনো ধরনের অশান্তি বা গণ্ডগোল বরদাস্ত করা হবে না ।সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চাকরি থেকে বহিষ্কার করারও স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে কোনো গাফিলতি হলে সংশ্লিষ্ট থানার ওসি(OC)-আইসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

এমনকি সাসপেনশনও হতে পারে ওসিদের।অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে তৎপরতা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।ভোটের আগে এলাকা থেকে অবৈধ অস্ত্র বা বিস্ফোরক উদ্ধারে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সিইও ।অভিযুক্তদের ওপর নজরদারি কড়া করার নির্দেশ।রাজনৈতিক হিংসার পুরনো রেকর্ড আছে এমন ব্যক্তিদের ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে । প্রয়োজনে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে।ভিডিওগ্রাফি ও সিসিটিভি নিয়েও দেওয়া হয়েছে ওসিদের নির্দিষ্ট নির্দেশ। সমস্ত পোলিং বুথে সিসিটিভি’র নজরদারি নিশ্চিত করতে বলা হয়েছে ।

মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন যে, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার দায়ভার সরাসরি পুলিশ স্টেশন(Police Station) বা থানার ওসির ওপর থাকবে । যিনি সঠিকভাবে এই নির্দেশ পালন করবেন না তাকে বরখাস্ত করা হবে। নির্বাচনের দিন কোথাও বোমা ফাটলে আগ্নেয়াস্ত্র নিয়ে বা চুরি অথবা দাঁড়ানো অস্ত্র নিয়ে ভয় দেখানো বা হামলার ঘটনা ঘটলে সেই দায় স্থানীয় থানার ওসি বা আইসিদে’র নিতে হবে।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী