সব মহিলা বুথে ১০০ শতাংশ ‘লেডি ফোর্স’ দেওয়া সম্ভব নয় ,জানিয়ে দিলেন সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি ,কৃষ্ণনগর: নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে নদিয়ায় রবিবার যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফাতে নির্বাচন হবে নদিয়া জেলার ১৭ টি বিধানসভায়। তার আগে রবিবার নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল(Manoj Agarwal)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন এবার একাধিক জেলায় মহিলা বুথের সংখ্যা বাড়ছে। কিন্তু সব মহিলা বুথে ১০০ শতাংশ মহিলা ফোর্স দেওয়া সম্ভব নয়। থাকবে পুরুষ ফোর্স।

রবিবার দুপুরে কৃষ্ণনগর জেলা প্রসাশনিক ভবনে পৌঁছান তিনি। সেখানে জেলার নির্বাচনী আধিকারিকদের সাথে বৈঠক করেন। এরপর সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় সেখানে থেকে রবীন্দ্রভবনে যান। নদিয়ার দুই পুলিশ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষ যেরকম দুর্গাপুজোয় প্যান্ডেলে গিয়ে প্রতিভা দেখেন সেই ভাবেই যাতে নির্ভয়ে আনন্দের সঙ্গে ভোট দান করতে পারেন সেই রকমই ভয়হীন হুমকিহীন ভোটাধিকার প্রয়োগের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করছে কমিশন।

তবে মহিলা বুথগুলিতে ১০০ শতাংশ ভোট দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিলেন সিইও। নদিয়াতে কতগুলি স্পর্শকাতর বুথ তার চিহ্নিতকরণের কাজ চলছে বলে তিনি জানান। সীমান্তবর্তী নদিয়া জেলায় ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে করতে সমস্ত রকম নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে বলে মনোজ আগরওয়াল দাবি করেন। তবে নদীয়াতে যে বিপুল পরিমাণ ভোটারদের নাম বাদ গেছে সেই প্রসঙ্গে তিনি জানান সুপ্রিম কোর্টের নির্দেশে যে ট্রাইবুনাল গঠন হয়েছে তাতে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করা হয়েছে ।এ ব্যাপারে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক