বিপুল সংখ্যায় ফর্ম ৬ জমা পড়া অস্বাভাবিক এবং বেআইনি নয়, দাবি সিইও’র

Share:

নিজস্ব প্রতিনিধি: ফর্ম ৬ ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের মাঝেই অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানানো হয়েছে, সরকারি অফিসে যে কোনও ব্যক্তি ইচ্ছামতো সংখ্যায় নথি জমা দিতে পারেন।তার উপর কোনও বিধিনিষেধ নেই। ফলে বিপুল সংখ্যায় ফর্ম ৬(Form 6) জমা পড়া অস্বাভাবিক নয় এবং তা স্বয়ংক্রিয়ভাবে বেআইনি নয়।মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করেছেন, ফর্ম ৬ জমা দেওয়ার প্রক্রিয়া এখন সারা বছর চলমান। আগে বছরে নির্দিষ্ট কয়েকটি সময়ে এই ফর্ম জমা দেওয়া যেত।কিন্তু সংশোধিত নিয়ম অনুযায়ী এখন যে কোনও দিন আবেদন করা যাবে। তবে নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।মনোনয়ন জমার শেষ দিনের ১০ দিন আগে পর্যন্ত যে ফর্ম জমা পড়বে এবং নিষ্পত্তি হবে, শুধুমাত্র সেগুলিই সংশ্লিষ্ট নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই ব্যাখ্যা দেন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal)। তিনি বলেন,এই সময়সীমার পরে জমা পড়া ফর্ম গ্রহণ করা হলেও তা বর্তমান নির্বাচনে কার্যকর হবে না।ভবিষ্যতের জন্য বিবেচিত হবে। প্রথম দফার ক্ষেত্রে এই সময়সীমা ২৭ মার্চ এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ৩০ মার্চ পর্যন্ত প্রযোজ্য বলে জানানো হয়েছে।একইসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন, তাঁদের দফতরে এমন কোনও সফটওয়্যার বা ক্ষমতা নেই, যার মাধ্যমে সরাসরি কোনও ভোটারের নাম তালিকায় যুক্ত বা বাদ দেওয়া যায়। এ ধরনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় নির্দিষ্ট নিয়ম মেনে জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিক (ইআরও)-দের মাধ্যমে।

দফতরের বক্তব্য, কোনও অভিযোগ বা নথি এলে তা সংশ্লিষ্ট ডিইও-র কাছে পাঠানো হয় এবং আইন অনুযায়ী তদন্ত ও সিদ্ধান্ত নেওয়া হয়। সিইও দফতরের ভূমিকা মূলত তদারকি। নির্দেশনা ও নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ।এদিন আরও জানানো হয়েছে, সম্প্রতি হুগলি ও হাওড়া থেকে কিছু ব্যক্তি দফতরে এসে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের আচরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও ইঙ্গিত মিলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।ফর্ম ৬ নিয়ে যে ‘চক্রান্ত’-এর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে একইসঙ্গে স্পষ্ট বার্তা সরকারি দফতরে নথি জমা দেওয়া আইনসিদ্ধ এবং নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া কোনওভাবেই ভোটার তালিকায় পরিবর্তন সম্ভব নয়।এই ব্যাখ্যার পরেও রাজনৈতিক চাপানউতোর যে থামছে না, তা স্পষ্ট। তবে নির্বাচন কমিশনের তরফে নিয়মাবলি সামনে এনে বিতর্ক প্রশমনের চেষ্টা করা হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। মঙ্গলবার দিন ভোর ফর্ম ৬ বিপুল পরিমাণে কমিশন অফিসে জমা দেওয়াকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বিজেপি কর্মী ও তৃণমূল সমর্থিত বিএলওদের মধ্যে।

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!