চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমবার রাতে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকা অনলাইনে দেখা যাবে, ঘোষণা সিইও’র

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্ট থেকে যেটা পাব সেটাই তো পাবলিশ করব।যেটুকু পেয়েছি সেটাই তো পাবলিশ করব। সোমবার রাতে সাংবাদিকদের কথা জানান নির্বাচন কমিশনের এ রাজ্যের সিইও মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal)। তিনি বলেন, সোমবার বিকেল চারটে পর্যন্ত ২৯ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে ।ই-সাইন করে যতটা আসবে ততটাই পাবলিশ করব আমরা।আশা করছি রাত ৯টার মধ্যে সম্ভব হবে।অ্যাপিলেট ট্রাইব্যুনাল এর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছি জায়গার জন্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইও(CEO) বলেন,আমাদের কাছে এই ইনফরমেশন নেই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কতগুলোতে ই-সাইন করেছেন।এই তালিকা দিল্লিতে পাঠানো হয়েছে।

কালিম্পং ,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,দার্জিলিং এইসব জেলাগুলোর বিবেচনাধীন থাকা বেশিরভাগই নিষ্পত্তি হয়ে গেছে। কতজন যোগ্য কতজন অযোগ্য এই তালিকা আমার কাছে নেই, বলে জানান মনোজ আগরওয়াল। তিনি আরও বলেন, অফিসের পরিকাঠামো তৈরি করতে হবে। সেসবে সময় লাগবে।অযোগ্য বলে যারা বিবেচিত হবেন ,তারাও আবেদন করতে পারবেন।আবার যাদের নাম যোগ্য বলে বিবেচিত হবে তাঁদের বিরুদ্ধেও কেউ আবেদন করতে পারেন।‌সব কিছুই অ্যাফিলেট ট্রাইব্যুনালে বিবেচিত হবে। কোন জেলায় কবে কাজ শেষ হবে সেটা তো আমরা বলতে পারব না। জুডিশিয়াল অফিসাররা এটা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। মোট ৭০৫ জন জুডিশিয়াল অফিসাররা(Judicial Officer) কাজ করছেন। ৮০৭১৯ টা বুথের মধ্যে যেখানে যেখানে নিষ্পত্তি হয়েছে সেখানে সেখানে তালিকা টাঙানো হবে।

দিল্লির নির্বাচন কমিশন থেকে আমাকে জানানো হয়েছে ইসিআই এর সার্ভারে আপলোড করার কাজ চলছে, সেই কাজ arround রাত ৯ টা নাগাদ হয়ে যাবে আশাবাদী সিইও দফতর। সরকার‌ই তো ১৫১ জন আর‌ও(RO) চেঞ্জ করেছে এই কিছুদিন আগে। সেটায় যদি সমস্যা না হয় তাহলে কয়েকজন ডিএম/ডিইও চেঞ্জ হলে কাজের সমস্যা হবে কেন ?আইনশৃঙ্খলা দেখার কাজ রাজ্য সরকারের। ডিজি সিপি সবাই তো দেখছেন। সমস্যা হবে কেন ? সিইও বলেন,এখনও পর্যন্ত এমন কি অশান্তি হয়েছে ? এতবড় রাজ্য, এত বিধানসভা কেন্দ্র, এখনও তো তেমন বড় কিছু হয় নি। আশাকরি তেমন সমস্যা হবে না।আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভুমিকা ঠিক‌ই তো আছে বলে দাবি করেন মনোজ আগরওয়াল। খারাপ কিছু তো দেখছি না। মন্তব্য, সিইও’ র।
পোলিং বুথ এর কন্ট্রোল পুরোপুরি থাকবে CRPF এর হাতে।

সেখানে পুলিশের কোন‌‌ও ভূমিকা নেই। পুলিশ শুধু দেখবে যাতে লাইন ঠিক থাকে। সেখানে কোন‌ও সমস্যা না হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সিইও বলেন,সব অফিসার কোয়ালিফায়েড, সবাই কাজ জানেন, তাহলে সমস্যা হবে কেন ?Addition/Deletion এর তালিকা একসঙ্গেই থাকবে। যখন তালিকা প্রকাশ করা হবে। প্রিন্টিং সোমবার সম্ভবত আর সম্ভব হবে না। সেটা মঙ্গলবার হবে। সোমবার গভীর রাত থেকে অনলাইনে দেখা যাবে। সাংবাদিকদের একথা জানান সিইও , মনোজ আগরওয়াল।

Published by:

Share Link:

More Releted News:

ভোট বঙ্গে রাজনৈতিক কৌশল, ঝাড়গ্রামে ঝালমুড়ি খেলেন মোদি

‘পবিত্রকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’‌, নন্দীগ্রামে আশ্বাস অভিষেকের

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

‘অনুপ্রবেশকারীদের সাহস বেড়ে গিয়েছে’, বেলদার সভা থেকে আক্রমণ মোদির

বামফ্রন্টের ‘শূন্যতা’ কি কাটবে? জানিয়ে দিলেন বিমান বসু

‘‌আপনি শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন’‌, সাগর থেকে মোদিকে পরামর্শ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ