ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁচল: ভোটের আগের দিন প্রচুর নগদ সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর ভাই। মালদহের চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থীর ভাইয়ের কাছ থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা। চাঁচল বিধানসভার বরুই অঞ্চলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অভিযানে উদ্ধার নগদ টাকা। গ্রামীণ রাস্তায় টহল দেওয়ার সময় বিপ্লব দাস(Biplab Das) নামের সন্দেহভাজন ওই যুবকের বাইক আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ ৭৯ হাজার টাকা। ওই টাকার উৎস কি তার সন্তোষজনক উত্তর না মেলায় গ্রেফতার করা হয় তাঁকে।

ধৃত বিপ্লব দাস চাঁচল বিধানসভার(Chachal Assembly) বিজেপি প্রার্থী রতন দাসের ভাই। যদিও এনিয়ে প্রার্থীর কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।যদিও ওই টাকার বিষয়ে উপযুক্ত তদন্তের দাবি তুলেছে তৃণমূল।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবক একটি রাজনৈতিক দলের প্রার্থীর আত্মীয়। তাকে ম্যারাথন জেরা করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁর মোটরসাইকেল আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন রয়েছে। মালদার নারায়ণপুরের চাকি মোড়ে ১২নং জাতীয় সড়ক এলাকায় ইলেকশন কমিশনার নির্দেশে বিভিন্ন গাড়িগুলোতে নাকা চেকিং জোর কদমে চালাচ্ছেন ইলেকশন কমিশনার আধিকারিক ও পুলিশ।অন্যদিকে,মালদা জেলার ১৪ টি ভোট গ্রহণ কেন্দ্রকে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে তৈরি করছে নির্বাচন কমিশন। যার মধ্যে একটি মালদা উচ্চ বালিকা বিদ্যালয়। এ বিদ্যালয় তিনটি বুথ রয়েছে। এখানে তৈরি করা হয়েছে সেলফি জোন।প্রবীণ নাগরিকদের জন্য বসার ব্যবস্থা। থাকছে পানীয় জলের ব্যবস্থা। এমনকি ভোট গ্রহণ কেন্দ্রে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য চিকিৎসা ব্যবস্থাও রাখা হচ্ছে।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ