Loading live market data...
Loading active stocks...
Connecting...

চন্দনার চুমু কৃষ্ণ’র গালে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

বিধায়ক চন্দনা বাউড়ি তাঁর প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়েছিল কি হয়নি তা নিয়ে বিতর্ক আজও জিইয়ে আছে। যদিও তাঁদের বিয়ের ছবি আজও হটকেক হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে গুগল ইমেজে। এবার সামনে এল চুমু(Kiss) খাওয়ার ছবি। আর আসা মাত্রই ভাইরাল। ফের প্রকাশ্যে শালতোড়ার(Shaltora) বিজেপি(BJP) বিধায়ক চন্দনা বাউড়ির বিবাহবহির্ভূত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে তাঁর সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। তাতে দেখা গিয়েছে, বিধায়ক চন্দনা বাউড়ি(Chandana Bauri) তাঁর প্রেমিক তথা গাড়িচালক কৃষ্ণ কুণ্ডুকে(Krishna Kundu) জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন। সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। যদিও এই ছবিটি নিয়ে এখনও চন্দনা কিংবা কৃষ্ণর কোনও প্রতিক্রিয়া মেলেনি। আর উভয়ের এই অন্তরঙ্গ ছবি নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। সেই সঙ্গে মুখ পুড়ছে বিজেপির।  

গতবছর চন্দনা সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন তাঁর গাড়ির চালক বিবাহিত কৃষ্ণ কুণ্ডুকে নিয়ে পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করে নেওয়ার ঘটনায়। যদিও সেই গোপন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এমনকি তাঁদের বিয়ের ঘটনা সত্যি কিনা তা নিয়ে যখন রাজ্যজুড়ে ঝড় বইছে ঠিক তখনই ফেসবুক লাইভে কৃষ্ণ দাবি করেন, তাঁরা পরস্পরকে ভালবেসে বিয়ে করেছেন, কোনও অন্যায় করেননি। পরে অবশ্য কৃষ্ণ যেমন তাঁর স্ত্রীর কোলে ফিরে আসেন তেমনি চন্দনাও ফেরেন তাঁর স্বামীর বুকে। তার জেরে মনে করা হচ্ছিল চন্দনা-কৃষ্ণ’র প্রেমপর্ব আপাতত ক্লোজড চ্যাপ্টার। কিন্তু এখন আবার কৃষ্ণকে চুমু খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় মনে করা হচ্ছে তাঁদের প্রেম এখনও চলছে পূর্ণদমে। সাধে কী বলে প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া! তবে অবশ্যই চন্দনার চুমুতে কৃষ্ণের মুখে হাসি ফুটলেও মুখ পুড়ছে বিজেপির।  

তবে এই চুমুর ছবি নিয়েও ফোঁস করে উঠেছে চন্দনার স্বামী। মুখ হাঁড়ি হয়েছে কৃষ্ণর বউয়েরও। চন্দনার স্বামী শ্রবণ বাউড়ি জানিয়েছে, ‘সবটাই কৃষ্ণর চক্রান্ত। তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে চন্দনাকে বদনাম করার চেষ্টা। কৃষ্ণ ছবি ফাঁস করে দেবে বলে বেশ কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিল। আমি আর চন্দনা বারবার বারণ করেছিলাম। তবু শোনেনি। কাল রাতে ওর প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ছবি নিয়ে আমরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করব। তিনি যেমন বলবেন, তেমনই করব।’ অন্যদিকে কৃষ্ণর বউ রুম্পা কুণ্ডু জানিয়েছেন, ‘ও যা পারে, করুক। আমি এ নিয়ে আর কিছু বলব না।’ আর চন্দনা কৃষ্ণ’র কী দাবি, কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাঁদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দুইজনই এখন উড়ু উড়ু মনে বন্য প্রেমে আছেন ডুবে। ভাবখানা এমন, বেশ করেছি প্রেম করেছি করবই তো।

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়