অবশেষে চন্দননগরে মধ্যাঞ্চল পুজো কমিটিকে লেজার শো করার অনুমতি দিলেন সিপি

Share:

নিজস্ব প্রতিনিধি চন্দননগর: শুক্রবার মহাসপ্তমীর রাতে চন্দননগর মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সমস্ত লাইট বন্ধ করে দিয়ে প্রতিবাদ বিক্ষোভ করে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যাবৃন্দরা । অবশেষে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালভির হস্তক্ষেপে শুক্রবার গভীর রাতে সমস্যার সমাধান হল। শনিবার অষ্টমী তিথির রাতে লেজার শো করার অনুমতি দিলেন পুলিশ কমিশনার। তবে অষ্টমীর সন্ধ্যায় পুলিশ কমিশনার(CP) নিজে চন্দননগর শহরের মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির মন্ডপের সামনে টানা এক ঘন্টা। উপস্থিত থাকবেন।

নিজের চোখে লেজার শো চলাকালীন সেখানকার ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখবেন। শুক্রবার গভীর রাতে পুলিশ কমিশনার সঙ্গে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারপরে ই মঙ্গলবার ভোর রাত থেকে ওই পুজো কমিটি তাদের বন্ধ থাকা সমস্ত আলো পুনরায় সুইচ অন করে দেয়। এর আগে শুক্রবার রাতে লেজার্য চলাকালীন অতিরিক্ত ভিড় হয় চন্দননগর স্টেশন রোডে(Chandannagar Station Road)। তাই মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজোর নিজস্ব বন্ধ করে দেন চন্দননগর কমিশনারেটের বর্তমান পুলিশ কমিশনার।এই প্রতিবাদে ওই পুজো মন্ডপের সমস্ত রাস্তার আলো ও মন্ডপের আলো বন্ধ করে দেন সদস্যরা। কমিটির সদস্যরা জানান ,বিগত ৩ বছর ধরে চন্দননগর স্টেশন রোডের পুকুরপাড়ে লাইট অ্যান্ড সাউন্ড এর ব্যবস্থা করা হয় ।বিগত তিন বছর ধরে কোনরকম অপ্রীতিকর ঘটনা, অ্যাক্সিডেন্ট বা কোন সমস্যার সম্মুখীন হয়নি কেউ।

কিন্তু এ বছর চন্দননগর পুলিশ কমিশনারের পুলিশ কমিশনার অমিত পি জাভালভি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্যদের নির্দেশ দেন যে এই লেজার লাইট বন্ধ করতে হবে ।তারপরেই সমিতির পাঁচজনের প্রতিনিধি দল চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে কোন রকম কথাবার্তা বলতে চাননি পুলিশ কমিশনার। তারপরেই চন্দননগর মধ্য অঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য ও সদস্যরা সিদ্ধান্ত নেয় যে যতদিন না পুলিশ কমিশনার আমাদের লেজার লাইটের অনুমতি দেবে ততদিন আমরা চন্দননগরের মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজার সমস্ত লাইট এবং প্যান্ডেলের  সমস্ত লাইট সবকিছু বন্ধ রেখে প্রতিবাদ জানাবো ।শুধুমাত্র ঠাকুরের সামনে একটি লাইট জ্বলবে। কারণ ঠাকুর কে তো আর অন্ধকারে রাখতে পারবে না।

সেই কারণেই এই ব্যবস্থা নিতে হয় পুজো কমিটির সদস্যদের। প্যান্ডেলের সামনে মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা(Jagadhatri Puja) কমিটির সকল সদস্য সদস্যরা একত্রিত হয়ে বসে পড়েন। অবস্থান বিক্ষোভ চালায় এবং তারা জানায় যতদিন না পর্যন্ত চন্দননগর পুলিশ কমিশনারের কাছ থেকে কোনরকম না পাচ্ছি ততদিন আমরা সমস্ত গেট লাইট এবং প্যান্ডেলের লাইট সমস্ত কিছু বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। এই ঘটনাকে কেন্দ্র করে সপ্তমীর রাতে উত্তেজনা দেখা দেয় চন্দননগর শহরে। এরপর গভীর রাতে পুলিশ কমিশনারের সঙ্গে ওই পুজোর উদ্যোক্তাদের বৈঠকে মেলে সমাধান সূত্র। 

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর