৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভায় পদত্যাগের হিড়িক। হালিশহর, গয়েশপুর, ভাটপাড়া থেকে ভদ্রেশর সব পুরসভাতেই পদত্য়াগ করছেন তৃণমূল কাউন্সিলররা। তবে কাউন্সিলরদের পদত্যাগের জন্য কোনও পুরসভার বোর্ড ভাঙেনি। আজ, শুক্রবার সেই ঘটনাও ঘটে গেল। ভেঙে গেল রাজ্যের একটি পুরসভার বোর্ড। বাংলার বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। চন্দননগরেও হার হয়েছে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের। সেই পরাজয়ে টালমাটাল অবস্থা হয়েছিল চন্দননগর পুরসভার। ৩৩ ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরসভার ৩১ জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। ২ জন সিপিএম-এর।

আরও পডুন: ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

আজ, শুক্রবার সকালে পাঁচজন কাউন্সিলর পদত্যাগ করেন। আর রাতে ২৫ জন পদত্যাগ পত্র দেন পুরসভার চেয়ারপার্সন স্নিগ্ধা রায়ের কাছে।মেইল মারফত পদত্যাগ পত্র পুর কমিশনারকেও পাঠিয়ে দেন কাউন্সিলররা। নিয়ম অনুযায়ী চেয়ারপার্সন পদত্যাগ পত্র পুর কমিশনারের কাছে পৌঁছে দেবেন। পদত্যাগ করে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘রাজ্যের বিধানসভা ভোটে আমাদের পরাজয় হয়েছে। মানুষের রায় মাথা পেতে নিয়েছি। পুরসভার পরিষেবা চালিয়ে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। আমাদের পদত্যাগ করার জন্য কেউ জোর করেনি। নতুন সরকার তৈরি হয়েছে আশা করি তারা মানুষের পরিষেবার দিকে নজর দেবেন। চন্দননগর খুব সুন্দর একটি শহর। এই শহরকে রক্ষা করতে হবে সবাই মিলে।নির্বাচনে জয়-পরাজয় থাকবে।’

চন্দননগর পুরসভার আরও একজন তৃণমূল কাউন্সিলর যদিও এদিন পদত্যাগ করেননি। পদত্যাগ করেননি সিপিএম-এর দুই কাউন্সিলরাও। ।যদিও বোর্ড ভেঙে দেওয়ায় কার্যত অচল হয়ে গেল চন্দননগর পুরসভা।

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস