ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝড়ে ভেঙে পড়ল রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ, মন খারাপ হালিশহরবাসীর। বেশ কয়েকদিনের টানা দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর অবশেষে আজ, শুক্রবার দক্ষিণবঙ্গজুড়ে নেমেছে স্বস্তির বৃষ্টি। তবে সেই বৃষ্টির সঙ্গেই ব্যাপক ঝোড়ো হাওয়ায় ঘটল বিপত্তি। উত্তর ২৪ পরগনার হালিশহর থানার বিভিন্ন এলাকায় ঝড়ের দাপটে একাধিক গাছ ভেঙে পড়ে। তার মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে ঐতিহ্যবাহী শ্যামাসঙ্গীতের স্রষ্টা রামপ্রসাদের ভিটে চত্বরে থাকা বহু পুরনো একটি বিশাল গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, গাছটিকে ঘিরে এলাকার মানুষের আবেগ ও বিশ্বাস জড়িয়ে ছিল দীর্ঘদিন ধরে। ঝড়ের তীব্রতায় আচমকাই গাছটি ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই গাছ ভেঙে পড়ায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। প্রশাসন সূত্রে খবর, দ্রুত ভেঙে পড়া গাছটি সরিয়ে ফেলার কাজ শুরু করা হবে। হালিশহরের গঙ্গাতীরবর্তী রামপ্রসাদের ভিটে আজও বাংলার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সাধক কবি রামপ্রসাদ সেনের স্মৃতিবিজড়িত এই স্থান ঘিরে রয়েছে ভক্তির আবহ। শ্যামাসঙ্গীতকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই সাধক কবি নিজের হাতে মা কালীর মূর্তি গড়ে এখানে সাধনা ও পুজো করতেন বলে লোকমুখে প্রচলিত। তাঁর কণ্ঠে সৃষ্টি হওয়া অসংখ্য শ্যামাসঙ্গীত আজও বাঙালির কালীপুজোর আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে।

আরও পডুন: কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন মনের ইচ্ছা জানাতে। স্থানীয়দের বক্তব্য, মন্দির চত্বরে থাকা ভেঙে পড়া প্রাচীন গাছটিকেও ঘিরে ছিল মানুষের আলাদা বিশ্বাস। অনেকে সেই গাছে ধাগা বেঁধে নিজের মনের ইচ্ছা মা কে জানাতেন। তাই ঝড়ে গাছটি ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকাবাসীর। বহু মানুষের মতে, যেন এলাকার একটি ইতিহাসই চোখের সামনে থেকে হারিয়ে গেল। ঝড়ের ক্ষয়ক্ষতির মধ্যেও আপাতত স্বস্তির খবর, বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ঐতিহ্যবাহী এই স্থানের প্রাচীন গাছ হারানোর বেদনা এখনও স্পষ্ট হালিশহরের মানুষের মুখে।

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি