চন্দননগরে পোষ্য সারমেয় নিয়ে মণ্ডপে ঢোকায় তরুণীকে কটূক্তির অভিযোগ, অপমানে আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর: আলোর শহর চন্দননগরে ফটকগোড়া নন্দ ঘোষ লেনের দত্ত বাড়িতে নেমে এল নবমীর ভোররাতে চরম অন্ধকার। পোষ্য সারমেয় নিয়ে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে ঢুকেছিলেন ওই বাড়ির মেয়ে।  তাতেই কটূক্তির মুখোমুখি হতে হয়েছিল। বিষয়টি সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে জানিয়ে পোস্ট করেছিলেন ওই তরুণী। তার পরেই আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণী। মৃতার নাম সুশ্রিকা দত্ত। বয়স মাত্র ২৩। ফটকগোড়ার বাসিন্দা এবং সেখানকার বারোয়ারির পুজোর সদস্য তিনি। শুধু তিনি একা নন তার গোটা পরিবার ওই জগদ্ধাত্রী পুজো কমিটির সঙ্গে যুক্ত।

তবে ষষ্ঠীর দিন বৃহস্পতিবার মাকে সঙ্গে নিয়ে পাড়ার মণ্ডপে গিয়েছিলেন সুশ্রিকা। সঙ্গে ছিল তার দুই পোষ্য সারমেয়। ছোট্ট সারমেয়টিকে(Pet Dog) সঙ্গে নিয়ে মণ্ডপে প্রবেশ করেছিলেন তরুণী। বাইরে বড় সারমেয়টি ছিল সুশ্রিকার মায়ের সঙ্গে। অভিযোগ সারমেয় নিয়ে মণ্ডপে প্রবেশ করার জন্য প্রবীণ এক সদস্য তাকে ভৎসনা করেছিল। এই ঘটনার পর অপমানে ওই তরুণী বাড়িতে চলে আসে। এমনটাই দাবি সুশ্রিকার বাবার। বাড়ি ফিরে ওই তরুণী মণ্ডপে যা ঘটেছে সেটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি দীর্ঘ পোস্ট করে। সেখানে চন্দননগরের ফটোগড়া জগদ্ধাত্রী পুজো কমিটির নাম ও উল্লেখ করে ওই তরুণী। কিন্তু সমাজ মাধ্যমে একাংশ তাকে ব্যঙ্গ করে ও কটূক্তির শিকার হতে হয় ওই তরুণীকে। সস্তা প্রচার বলে কেউ কেউ তাকে কটাক্ষ করেন। এমনকি তার বাড়িতে কেউ কেউ ফোন করেও নানা ধরনের অভিযোগ আনেন। এরপরই ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পোস্ট মুছে ফেলেন সুশ্রিকা।

নতুন পোস্ট করে সুশ্রিকা লেখেন সব মিটে গেছে ভুল বোঝাবুঝি হয়েছিল। সুশ্রিকার বাবার দাবি গোটা ঘটনায় তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। পুজোর মধ্যে নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। শনিবার রাতে যখন তার বাবা-মা অষ্টমীর পুজো দেখতে বের হন সেই সময় ফাঁকা বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Suicide)হন সুশ্রিকা। পরে বাড়ি ফিরে বাবা-মা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই দেহ উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই ঘটনা প্রসঙ্গে ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস জানিয়েছেন গোটা ঘটনায় তারা মর্মাহত। গোটা ঘটনার সঙ্গে পুজো কমিটির কোন সরাসরি যোগ নেই। ষষ্ঠীর দিন যে ঘটনা ঘটেছিল সেটা খুব সামান্য ছিল। ভিড়ের মধ্যে সারমেয় নিয়ে মণ্ডপে প্রবেশ করায় দর্শনার্থীরা সরাসরি পুজো কমিটির দিকে আঙুল তুলেছিল। তখন ওই তরুণীকে অনুরোধ করা হয়েছিল মণ্ডপের বাইরে যাওয়ার জন্য। ব্যক্তিগতভাবে কে কি সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে পোস্ট করেছে সে বিষয়ে পুজো কমিটির কিছু জানা নেই। কেউ যদি কিছু মন্তব্য করে থাকে তার দায়িত্ব পুজো কমিটির নয়। তবে গোটা ঘটনাটি বেদনাদায়ক বলে দাবি করেছেন পুজো কমিটির সম্পাদক।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর