চন্ডীতলায় অজানা রোগে আক্রান্ত হয়ে একাধিক বিড়ালের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্ডীতলা: অজানা রোগে আক্রান্ত হয়ে একাধিক বিড়ালের মৃত্যু ঘিরে চাঞ্চল্য চন্ডীতলার (Chanditala) খানপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই আচমকা একের পর এক বিড়াল মৃত্যুর মুখে ঢলে পড়ছে। খানপুর মল্লিক পাড়ার বাসিন্দা, মুসা মল্লিক বিগত তিন বছর ধরে প্রায় ৩০ টি বিড়ালকে (Cats) লালন পালন করে আসছেন। তার দাবি, শুক্রবার থেকেই তিনি লক্ষ্য করেছেন একের পর এক বেড়াল অসুস্থ হয়ে মারা যাচ্ছে।

বিষক্রিয়ার ফলে নাকি ভাইরাল কোন ভাইরাস মৃত্যু? কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। চন্ডীতলা দু’নম্বর ব্লকের প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে পশু চিকিৎসকরা এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাদের আশ্বাস বাকি বিড়ালদের বাঁচানো যাবে। এদিকে পরপর ১২টি বিড়াল মরে যাওয়ার ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে মরে যাওয়া বিড়াল গুলি ময়না তদন্তের দাবি তোলা হয়েছে যাতে ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার হয়, বিড়াল(Cat) গুলির মৃত্যুর কারণ কি?

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন পশুকে বিষ খাইয়ে মারা আইনত অপরাধ। সে ক্ষেত্রে যদি সেই অপরাধ প্রমাণিত হয় কঠোর শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার এবং তার অধীনে থাকা প্রাণী সম্পদ দফতর।কোন প্রাণীকে আঘাত নয়, প্রাণীদের প্রতি যত্নবান এবং সহমর্মিতা রাখার প্রয়োজন। এই প্রচার বারবার চালানো হয় প্রাণী সম্পদ দফতরের পক্ষ থেকে। গৃহ পালিত পশু পালন করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা দরকার তা নিয়েও প্রচার কর্মসূচি জারি রয়েছে।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল