তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: গোটা রাজ্যে কোথাও বেআইনি টোল চালানো যাবে না,পালাবদলের পর প্রশাসনের শীর্ষ স্তর থেকে এসেছিল এমনই বার্তা।তারপর থেকে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা থেকে রাতারাতি উধাও টোল।রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তৈরি টোল প্রথা বন্ধ করে দিল রাজ্যের শাসকদল বিজেপি।চন্দ্রকোণা-১ ব্লকের(Chandrakona ) মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাঁংচা ঘাট ও রাসবিহারী ঘাটে শিলাবতী নদীর উপর পঞ্চায়েতের তৈরি দুটি কাঠের সেতু পারাপার করতে হলে এতদিন টাকা দিয়ে সেতু পারাপার করতে হতো।গ্রাম পঞ্চায়েত রীতিমতো টেন্ডার ডেকে মোটা টাকার বিনিময়ে শিলাবতী নদীর(Shilabati River) উপর দুটি কাঠের সেতু ডাক (নিলামের মাধ্যমে সেতু রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয় দু’জন ব্যক্তিকে) -এর মাধ্যমে টোল(Toll) আদায়ের ব্যবস্থা চালু রেখেছিল।রীতিমতো রেটচার্ট বানিয়ে চলছিল টোল আদায়।

গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে ঘিরে কম বিতর্ক হয়নি।শুরু থেকেই এই টোল আদায়ের বিরোধীতা করে আসছিল বিজেপি।সংখ্যার জোরে বিজেপির পঞ্চায়েত সদস্যদের আপত্তিকে গুরুত্ব দেয়নি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এমনই অভিযোগ তুলেছিল বিজেপি।কিন্তু রাজ্যে পরিবর্তনের পরই এবার বিজেপির তরফে বন্ধ করে দেওয়া হল এই টোল আদায়।পঞ্চায়েত প্রধানকে ডেকে সেকথা জানিয়েও দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের।বিজেপি নেতৃত্বের আবেদনে আপাতত বন্ধ রয়েছে টোল আদায়।দেখা নেই টোল আদায়কারী ব্যক্তিদের।তুলে দেওয়া হয়েছে টোল নেওয়ার ছাউনি।টোল নেওয়া বন্ধ হওয়ায় খুশি এলাকাবাসী থেকে নিত্যযাত্রীরা।বিজেপির তরফে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।আপাতত টোল আদায় বন্ধ রয়েছে।পঞ্চায়েতের তরফে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটাই পঞ্চায়েত প্রধান জানিয়েছেন। পঞ্চায়েত প্রধান রাম কোটাল বলেন,’সারাবছর যাতে সাধারণ মানুষ সেতু পারাপারের পরিষেবা পায় সেজন্য আমরা টোল বসিয়ে ছিলাম।এখন রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে ।আমাকে বিজেপির কিছু নেতৃত্ব পঞ্চায়েত অফিসে ডেকেছিলেন।টোল ফ্রি করার বিষয়ে আমাকে জানায়।ওনাদের বলেছি যেহেতু টেন্ডার করে সরকারি ভাবে টোল বসানো হয়েছিল,সেক্ষেত্রে আপনাদের দাবি সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।কিন্তু শুনছি যারা ডাক পেয়েছিল তারা কেউ বসছে না।এখন ফ্রিতে পারাপার হচ্ছে।যারা ডাক পেয়েছিল তারাও কেউ আমাকে জানাননি টোল বন্ধ থাকা নিয়ে।সাধারণ সভায় আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’

জানা যায়,চলতি বছরে ১৯ জানুয়ারি পঞ্চায়েতের সাধারণ সভায় দুটি সেতু রক্ষণাবেক্ষণ ও দেখভালের জন্য ডাক -এর সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়।২৭ জানুয়ারি পঞ্চায়েত থেকে ওই দুটি সেতু পারাপারের জন্য টোলের নিয়মাবলি ও রেট তালিকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।সেই তালিকায় স্কুলের ছাত্রছাত্রী,সাইকেল আরোহীদের ছাড় দেওয়া হয়েছিল।সেই সঙ্গে জনপ্রতিনিধি,পঞ্চায়েত,বিডিও অফিসের আধিকারিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মিছিলে ছাড় দেওয়া হয়েছিল।এতদিন সেতুর উপরে সাইকেলে মালবহন,মোটরবাইক,ছোটো যানবাহন চলাচলে ৫ থেকে ১৫ টাকা টোল আদায় করা হচ্ছিল।এ ছাড়াও ৬ কুইন্টালের বেশি লোড নিয়ে পারাপার করলে দিতে হচ্ছিল ৩০ টাকা।নিয়ম ভাঙলে ৫০০ টাকা জরিমানাও ধার্য ছিল।একবছরের জন্য গাঁংচা ঘাট ১ লক্ষ ৫০ হাজার টাকা ও রাসবিহারী ঘাট ১ লক্ষ ৯০ হাজার টাকা সর্বোচ্চ ডাক ওঠে।টোল আদায় বন্ধ হওয়ায় তাদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন টোল আদায়ের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের