পারিবারিক অশান্তির জের নৃশংসভাবে খুন হতে হল গৃহবধূকে

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে খুন করার অভিযোগ তার শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণ পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । জানা যায়, এই ঘটনার পর থেকেই মৃতের শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক।পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের শোলা গ্রামের(Shola Village) ঘটনা। শোলা গ্রামের বাসিন্দা দীপাঞ্জন রায় (Dipanjan Roy)পেশায় গৃহ শিক্ষক এক বছর আগে বিয়ে হয় চন্দ্রকোনার বাসুলিয়া গ্রামের সুষমা রায়((Sushama Roy)১৯)এর সাথে।আর বুধবার বেলা নাগাদ দিপাঞ্জনের বাড়ি থেকে সুষমার মৃতদেহ উদ্ধার হয়।

সুষমার বাবা সুশান্ত ঘোষ মা সোনালী ঘোষের দাবি, বুধবার দুপুর নাগাদ তারা খবর পায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। খবর পাওয়ার পরেই তারা মেয়ের বাড়িতে হাজির হয়ে দেখে মেয়ের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। এতেই তাদের দাবি তাদের মেয়েকে খুন করেছে দীপাঞ্জন ও তার পরিবারের সদস্যরা। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক। সঠিক তদন্ত ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মেয়ের মৃতদেহ আটকে রেখে বাপের বাড়ির লোকেরা বিক্ষোভ দেখাতে থাকে।

অপরদিকে মৃতের শ্বশুরবাড়ির লোকেরা সকলেই পলাতক। চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । যদিও পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। আর নিতে শ্বশুরবাড়ির লোকেদের সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে কি কারণে এই মৃত্যু সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির