ছেলেমেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙ্গে যাচ্ছে, সকলে বলছেন অভিশপ্ত গ্রাম, কারণ জানলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: কেউ বলছে, রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙ্গে যাচ্ছে। কেউ আবার বলছেন অভিশপ্ত গ্রাম।গ্রামীন রাস্তার এমনই বেহাল ছবি। ৩ বছর ধরে বেহাল অবস্থা ছিলই,তার উপর কয়েকদিন আগে বন্যায় সম্পূর্ণরূপে ভেঙ্গে গিয়েছে শিলাবতী নদীর পাড় বরাবর গ্রামের গুরুত্বপূর্ণ এক মাত্র রাস্তার দুই প্রান্ত। গ্রামের ভিতরের রাস্তাও বন্যায় ভেঙে তছনছ। প্রায় ৯০ টির মত পরিবারের রাস্তা চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।এমনি ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা(Chandrakona) দুই নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত যদুপুর গ্রামের(Jadupur Village)। এই গ্রামে বাম আমল থেকে রাস্তার বেহাল দশা।

বর্তমানে কাঁচা মাটির রাস্তায় পরিনত হয়েছে। রাস্তা মেরামতের জন্য কয়েক বছর ধরে একাধিক প্রশাসনের কাছে একাধিক বার জানিয়েও মিলেছে শুধু আশ্বাস। কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে কয়েকদিন আগে বন্যায় একাধিক জাগায় জলের তোড়ে রাস্তা ভেঙে তছনছ। এখন গ্রামে চারচাকা তো দূর মোটর বাইক নিয়ে প্রবেশ করাই ঝুঁকি পূর্ণ। কারো শরীর খারাপ হলে গ্রায় ২ কিলোমিটার দূরে এসে চাপতে হবে গাড়িতে। এমনি গ্রামের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে মানুষজন।

রাস্তার মেরামত না হওয়ায় গ্রামের মানুষজন কেউ বলছেন অভিশপ্ত গ্রাম, কেউবা বলছেন ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে৷ বাড়ছে ক্ষোভ । সকলেই চাইছেন দ্রুত রাস্তা মেরামত। এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এবারের বন্যায় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতে(Basanchora Gram Panchayet) সবথেকে বেশি ক্ষতি হয়েছে। আর গ্রামের ক্ষেত্রে যদুপুর গ্রামের রাস্তা গুলি দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন তিনি। কবে সেই মেরামতি হয় সেটাই এখন দেখার।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য