সাংসারিক বিবাদের জেরে দাঁ দিয়ে স্ত্রীকে কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: দাঁ দিয়ে স্ত্রীকে কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় ঘটনাটি ঘটেছে । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা(Chandrokona) ১ নম্বর ব্লকের লক্ষীপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর চৌকনের কেনেলপাড় বস্তি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় স্ত্রী ও স্বামীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় বচসা। এরপর ভোরের দিকে ওই যুবক দাঁ দিয়ে তার স্ত্রীর গলায় এবং পেটে কোপ মারে এবং নিজে আত্মহত্যার চেষ্টা করে।

চিৎকার চেঁচামেচিতে ছুটে যায় পাড়া-প্রতিবেশী ও লোকজনেরা । দরজা খুলে উদ্ধার করে ওই মহিলাকে। এবং ওই যুবককে গাছে বেঁধে রাখেন এলাকার লোকজনেরা। তড়িঘড়ি আহত মহিলাকে চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে। এরপরেই পাড়ার লোকজনেরা খবর দেয় রামজীবনপুর ফাঁড়ির(Ramjibanpur Fari)  পুলিশকে। পুলিশ এসে আটক করে ওই মহিলার স্বামীকে এবং তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে।

জানা যায় ,আহত মহিলার নাম পারভীনা বিবি, তার স্বামীর নাম শহিদুল মল্লিক। স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই যুবক প্রতিদিনই নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি আসত এবং মঙ্গলবার সেইমত অবস্থায় বাড়ি এসে তার স্ত্রীর সঙ্গে বচসা শুরু হলে এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে অনুমান।

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…