ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ ঘুরতেই ফের উত্তপ্ত হয়ে উঠল সত্যজিৎ রায়ের নামাঙ্কিত কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠান। গত সপ্তাহে সঙ্ঘের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে। বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। এবার সপ্তাহ ঘুরতেই ভিন্ন পরিস্থিতি। সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে ফের গণ্ডগোল। হিন্দু জাগরণ মঞ্চের তরফে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান।

গত রবিবারের ঘটনাকে কেন্দ্র করে এদিন অজয়নগর থেকে SRFTI-এর ক্যাম্পাস পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করেছিল হিন্দু জাগরণ মঞ্চ। শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল তারা। বাইপাসের ধার ধরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে আসতেই উত্তেজনার সৃষ্টি হয়। মূল গেট ভেঙে সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে ওই সংগঠনের মিছিলে থাকা যুবকরা। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। এদিকে ক্যাম্পাসের ভিতরে জড়ো হয় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। অভিযোগ, তারা হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে জলের বোতল ছোড়ে। যাকে কেন্দ্র করে বাইপাস চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পডুন: প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

গোটা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। গত রবিবারের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। ওই হিন্দু সংগঠনের তরফে মিছিলের কর্মসূচি পূর্বঘোষিত ছিল। SRFTI-এর গেট পর্যন্ত এই মিছিল করা হবে বলে জানানো হয়েছিল। এ দিন বিকেলে SRFTI-এর গেটে মিছিল আসার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়াদের দাবি, বহিরাগত কিছু লোকজন জোর করে ক্যাম্পাসের ভিতরে ঢোকার চেষ্টা করে। এমনকি বাইরে থেকে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ তুলেছেন পড়ুয়ারা।

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত