ছট পুজো উপলক্ষে হাওড়া স্টেশনে স্পেশাল ক্যাম্প রেলের, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাতে যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে সহজে পৌঁছতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে(Howrah Station) তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারী ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা।প্রতিবছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন(Extra Special Train) চালানো হচ্ছে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম(DRM) বিশাল কাপুর বলেন,” ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০ টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।” প্রতিবছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও রেল হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এইবার প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো। সামনে বিহার বিধানসভা ভোট। বিহারীদের খুশি করার জন্য কি রেলের এই ব্যবস্থা ? এর উত্তরে ডিআরএম বলেন, “এ ব্যাপারে কোন মন্তব্য করব না। তবে রেল পেশাদার সংস্থা।

তাই যাত্রীরা যাতে ঠিকমত পরিষেবা পান তা আমরা দেখি।”তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়(Minister Arup Roy) বলেন ভোটের আগে বিহারীদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে। এটা এক ধরনের রাজনৈতিক গিমিক। তবে রাজ্য সরকার ছটের জন্য দুদিন ছুটি ঘোষণা করেছে। গঙ্গার ঘাট গুলোকে সারানোর পাশাপাশি আলোর ব্যবস্থা করেছে। যেভাবে রেল হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে তাতে কোন লাভ হবে না।”

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি