মুরগির মাংসের কেজি ২৭০ টাকা, মধ্যবিত্তদের কপালে ভাঁজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় আবার বাড়ল মুরগির মাংসের দাম । সর্বকালের রেকর্ড ভেঙে  চড়া দামে বিক্রি হচ্ছে চিকেন। আর তাতেই পকেটের টান পড়তে চলেছে আমজনতার। কলকাতা–সহ আশেপাশের জেলায় চিকেনের প্রতি কেজির দাম ২৭০–২৮০ টাকা। এই ঊর্ধ্বমুখী চিকেনের দামে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের।

অন্যদিকে মটনের দাম চড়া। তাই মটন কেনা সম্ভব হয়না আমজনতার পক্ষে। বর্তমানে মটনের প্রতি কেজির দাম ৭৬০-৮০০ টাকা। তাই মুরগীর মাংস ভরসা। পরিসংখ্যান অনুসারে, টানা ১৫ দিন ধরে বেড়েছে মুরগীর মাংসের দাম। গত ৩ মার্চ চিকেনের প্রতি কেজিতে দাম ছিল ২৭০ টাকা। এরপর ফের বৃহস্পতিবার ১০ টাকা বাড়ল দাম। এই রেকর্ড হারে দামবৃদ্ধির প্রভাব পড়েছে  মধ্যবিত্তদের হেঁশেল থেকে শুরু করে হোটেলে । তাই দাম বাড়ায় বেড়েছে  মাংসের থালির দাম।

 ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মাইতি এই দাম বৃদ্ধির কথা স্বীকার করেছেন। তিনি বলেন ,’ পোলট্রি খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। সেইজন্য বেড়েছে মাংসের দাম। মুরগির মূলত  খাবার হিসাবে ভুট্টার দানা খেয়ে থাকে। কয়েক মাস আগে এই ভুট্টার দানার দাম ছিল ২০ টাকা এখন সেটা হয়েছে ২৬ টাকা। তাই মুরগির লালন পালনের জন্য বেড়েছে খরচ। সেইজন্যই বাজারে বাড়ছে মাংসের দাম ।‘ তাই কবে কমবে মাংসের দাম সেই দিকেই তাকিয়ে আছে আমজনতা।

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার