‘প্ররোচনায় পা নয়, ধীরে সুস্থে ছট পুজো করুন’, পরামর্শ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য ছট পুজোর ব্রতীদের অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছটপুজো উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) খিদিরপুরের দইঘাট ও তক্তাঘাটে হাজির ছিলেন তিনি। সেখানেই পুণ্যার্থীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। ভিড়ের মধ্যে যাতে কোনওরকম অশান্তি না হয়, সেদিকে নজর দিতেও পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রথমে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তক্তাঘাটে। সেখান থেকে পৌঁছে যান দইঘাটে। সেখানে গিয়ে হিন্দিভাষী ভাই-বোনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়ে তিনি বলেন, ‘গত ২৫ বছর ধরে তিনি এইভাবে ছটপুজোর উৎসবে যোগ দেন। গোটা দেশ জুড়ে এই উৎসব পালন করা হয়। বাংলার সরকার দুদিনের জন্য ছুটিও দিয়েছে। কোনওরকম যাতে বিপদ না ঘটে সেই দিকে লক্ষ্য রাখার কথা বলেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, এই সময় তিনি ভয়ে থাকেন। পদপিষ্টের মত ঘটনা যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।’ রাজ্যের অভিভাবক হিসাবে পরামর্শ দিয়েছেন, ‘আস্তে আস্তে গঙ্গার ঘাটে নামুন। একসঙ্গে সকলে না গিয়ে, ভাগে ভাগে সকলে গেলে ধাক্কাধাক্কি হবে না। একটি দল ফিরে আসার পর যাতে আরেকটি দল গঙ্গায় নামতে পারে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে।’ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তক্তাঘাট ও দইঘাটে হাজির ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

এদিন তক্তাঘাট থেকেই হাওড়ার গঙ্গা ঘাটে ছট পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। হাওড়ার তেলকল ঘাটে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, রাজ্য পুলিশের ডি জি রাজীব কুমার, হাওড়ার জেলা শাসক ড. পি দীপাপ প্রিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, হাওড়া কর্পরেশনের কমিশনার বন্দনা পখরিওয়াল সহ অন্যান্যরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে