ছটপুজো উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা কাটিয়ে এবার ছট পুজো। এই পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে এক পোস্ট করে তিনি লিখেছেন, সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা। ছটী মাইয়া সকলের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বজায় রাখুন। ছটী মাইয়ার আশীর্বাদ কামনা করেছেন সকলের কাছ থেকে। ছট পুজো উপলক্ষেও গান লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার লেখা সেই গানের কথায় সুর দিয়েছেন অরিত্র দাসগুপ্ত। সেই গান দিয়ে একটি ভিডিও তৈরি করে সেটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 

বিহার, উত্তর প্রদেশ-সহ দেশের একটি বড় অংশের মানুষের কাছে ছট উৎসব অন্যতম জনপ্রিয় । গতবছর ছটপুজো উপলক্ষ্যে প্রকাশিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। পুলিশের তরফে ঘাটে ঘাটেও সেই গান বাজানো হয়েছিল। ছটপুজোর আগের দিন প্রতিবারই শহরের দুটি ঘাটে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। এবারও তার অন্যথা হবে না বলে জানা গিয়েছে। ছট উপলক্ষ্যে  ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ২৭ অক্টোবর সোমবার ছট পুজোর ছুটি দিয়েছে রাজ্য সরকার। পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর ছট পুজোর জন্য অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

 

 

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি