জগন্নাথ মন্দিরের পথে জনসংযোগে মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাস ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : প্রথমবার দিঘায় রথযাত্রা। মুখ্যমন্ত্রী হাত ধরেই রথের রশিতে টান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অনুষ্ঠানের সূচনা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে  পৌঁছে গিয়েছেন মন্দিরে। পায়ে হেঁটেই দিঘা জগন্নাথ মন্দিরের দেশে রওনা দিয়েছেন তিনি। দিঘায় রথ যাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বিভিন্ন ভক্তরা হাজির হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন। তাদের সঙ্গে আলাপচারিতা করতে, সাধারণ মানুষের সঙ্গে থাকতে পায়ে হেঁটেই মন্দিরের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পৌঁছে তিনি আরতি করেন বলে জানা গিয়েছে। মন্দির যাওয়ার পথে রাস্তার দু’ধারে বহু মানুষের সঙ্গে আলাপচারিতাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত জোড় করে অভিবাদন গ্রহণ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দু’ধারে বহু মানুষ জড়ো হয়েছিলেন। জানা গিয়েছে এই রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী এসেছেন সেই রাস্তায় রথ আসবে না। মন যেটা দেখার জন্য অনেকেই হাজির হয়েছেন সেখানে। তাই রথ গড়ানোর আগে জনসংযোগ সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাস্তায় ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। যাতে কোন পদপিষ্ট হওয়ার মতো ঘটনা না ঘটে। প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় রয়েছেন। পরিস্থিতি দিকে কড়া নজরদারি মধ্যে রাখা হচ্ছে। শঙ্খের আওয়াজের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।

মন্দিরে যারে বিভিন্ন অনুষ্ঠান করছেন, তাঁদের সঙ্গে কথা বলেন। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। রথযাত্রা অনুষ্ঠানস্থলেও পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে জগন্নাথদেব, বলরাম, শুভদ্রার আরতি করেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে পুজোর আয়োজন। রাতেই দেখা গিয়েছে জগন্নাথ,বলরাম ও সুভদ্রার রথের। এদিন রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ দিঘার জগন্নাথ মন্দিরের সাত নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেছে তিন রথ। রাত থেকেই শুরু হয়ে গিয়েছে আয়োজন। রথযাত্রার দায়িত্বপ্রাপ্তরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির রয়েছেন।

‘বাংলাদেশে ফিরবই, তবে খুন হতে পারি’, বিস্ফোরক শেখ হাসিনা

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

গুরুপূর্ণিমায় বেলুড় মঠে শুভেন্দু অধিকারী, মহারাজের পা ছুঁয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর

‘এক ভারত, অনেক পরম্পরা’, মহাকাল মন্দিরের প্রসাদে ঠাঁই হল ইডলি-সম্বরের

৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা ও প্রাণনাশের হুমকি, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যবসায়ীর

বর্ষার সন্ধ্যায় জমে উঠুক আড্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে মোচার চপ

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

‘শুনানি’ চলাকালীন আর শোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের