উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। যদিও এদিন বিমানবন্দরে কিছুই বলেননি মুখ্যমন্ত্রী। তবো জানা গিয়েছে সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে তাঁরা একাধিক কর্মসূচি রয়েছে।

উত্তরবঙ্গে দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে প্রশাসমিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। পুনর্বাসন, পুর্নগঠন কি হয়েছে সবটাই জানতে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এদিন বাগডোগরায় পৌঁছে তিনি প্রথমেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেবেন তিনি। উত্তরকন্যা থেকে উত্তরের ৬ জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট্টাবিলি কর্মসূচি রয়েছে। মঙ্গলবার ডুয়ার্স যাওয়ার কথা রয়েছে।

নির্বাচনের আগে প্রতিবারই প্রিষেবাকেই হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী। সেই মতো এবারও পরিষেবার দিকে নজর দিচ্ছেন। জানা যাচ্ছে মঙ্গলবার ডুয়ার্সে গিয়ে পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করবেন। ডুয়ার্স গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি। এবার তাকেই পাখির চোখ করেছেন মুখ্যমন্ত্রী। এটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এদিন দুপুর দেড়টা নাগাদ বাগডোগরায় পৌঁছে কি বলেন সেদিকে নদর রয়েছে সকলের। কারণ এদিন কলকাতা থেকে রওনা দেওয়ার সময় তিনি কোনও কথাই বলেননি। বাগডোগারায় নেমে কী বার্তা দেন, আগামী কর্মসূচি নিয়ে কি বলেন, সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।

সূত্রের খবর, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দেশ দিয়ে এসেছিলেন আগেই। তারপরেও পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই উত্তরবঙ্গে গিয়ে পরিষেবা প্রদান সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। উত্তরকন্যায় এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গোৎসবের পর থেকে এই নিয়ে তিনবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।

একই রকম মিষ্টি খেয়ে বিরক্ত? শেষ পাতে রাখুন ছোলার ডালের বরফি

স্ত্রীর কথায় গুরুত্ব দেননি স্বামী! দিনেদুপুরে শ্বশুরের হাতে খুন গর্ভবতী পুত্রবধূ, চাঞ্চল্য হাওড়ায়

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

১৫ লাখ টাকা তোলাবাজি মামালায় হাই কোর্টের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা কীর্তির

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার