SIR-এর প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী, বনগাঁর ত্রিকোণ পার্কে রয়েছে জনসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: রাজ্যজুড়ে চলছে এসআইআর-র কাজ। অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। পাশাপাশি এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে বহু মানুষের। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে পথে নেমেছেন। এবার সেই মতুয়া এলাকাতেই পথে নামছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করতে চলেছেন তিনি। পাশাপাশি চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল করবেন।

এসআইআর আতঙ্কে রাজ্যে ৩০-র বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। যদিও বিজেপির বক্তব্য সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব। এই নিয়ে চর্চা চলছে। শুধু কি ভোটাররা! প্রচন্ড চাপে অসুস্থ হয়ে পড়েছেন বহু বিএলও। বিএলওর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ফের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। এসআইআর প্রতিবাদে অনশনের ডাক দিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। অনশন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর সহ কয়েকজন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কথা শুনে সেই অনশন প্রত্যাহার করেন তাঁরা। এবার সেই গড়েই হতে চলেছে প্রতিবাদ মিছিল।

অন্যান্যবারের মতো মঙ্গলবারও এসআইআর নিয়ে প্রতিবাদে সোচ্চার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই তিনি বলেছিলেন, একজন বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটার বাদ গেলে বিপুল মানুষ নিয়ে দিল্লিতে প্রতিবাদ জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদস্বরূপ এর আগেও পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। এর আগে SIR-এর প্রতিবাদ জানিয়ে রেড রোডে গান্ধিমূর্তির কাছ থেকে জোড়াসাঁকো পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা হেঁটেছিলেন। সেখানেও রাজ্যে এসআইআর আতঙ্কের কারণে মৃত্যু নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…