আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘স্বামীজি বাংলায় কথা বলতেন’, রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কামারপুকুর : বাংলাভাষার ওপর আক্রমণ নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের অনুষ্ঠানে গিয়ে বাংলা ভাষা নিয়ে সরব হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেব, সারদা দেবী নেতাজি সুভাষচন্দ্র বসু বাংলা ভাষায় কথা বলতেন। তার মুখে উঠে এসছে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের কথা।

বিজেপিকে আক্রমণ করে তিনি বলেছেন, রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র সারদা দেবী নেতাজি সুভাষ সকলের সৃষ্টি বাংলা ভাষাতেই। স্বামীজীর ভাবনায় সর্বধর্ম জাতির স্তরের মানুষের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ঐক্যের বার্তা। মঙ্গলবার হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের নতুন অতিথি নিবাস থেকে মঠ, ভোগের ঘর, পার্কিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মমতা। সেখান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, স্বামীজি বাংলায় কথা বলতেন। অথচ কেউ বলছে বাংলা কোনও ভাষা নেই। বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না। বাংলা ছাড়া ভারত সম্পূর্ণ নয়। নাম না করে বিজেপিরে নিশানা করেছেন তিনি। ছোটো থেকেই সর্বধর্ম সমন্বয়ের কথা শুনেছেন। অন্য় কারও কাছ থেকে এই কথা শুনতে রাজি নন তিনি।

সম্প্রতি, বিজেপি শাসিত একাধিক রাজ্যে হেনস্তার শিকার হয়েছেন বাংলার শ্রমিকরা। কখনও তাঁদের আটকে ডিটেনশন ক্যাম্পে রেখে হেনস্তা করা হয়েছে, কখনও থানায় ডেকে হেনস্তা করা হয়েছে, আবার কখনও বৈধ নথি থাকার পরেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, তাঁরা বাংলাদেশি। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনায় সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে শুরু করেছেন ভাষা আন্দোলন। সেই ভাষার ওপর আক্রমণ প্রসঙ্গে কামারপুকুরেও সোচ্চার হয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ