দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং : ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর হওয়া অত্যাচার হওয়া নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অন্য রাজ্যে বাংলা শ্রমিকরা কাজ করতে গেলেই বলা হচ্ছে তাঁরা বাংলাদেশী। অন্য রাজ্যের মানুষ বাংলায় থাকে, তাঁদের ওপরে অত্যাচার করা হয় না। তাঁকে অসম্মান করা হয় না। একত্রিত পরিবার সবাই।

তিনি আরও বলেছেন, পরিযায়ী শ্রমিক যাঁরা ফিরে এসেছেন, তাঁদের কাগজগুলো যাতে তাঁরা তাড়াতাড়ি পান সেদিকে খেয়াল রাখতে হবে। পরিযায়ী শ্রমিকদের কর্মশ্রীতে কাজে লাগানো যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাঁদের ৫ হাজার করে ১ বছর একটা টাকা দিচ্ছে সরকার। বেঙ্গালোরে কাজ করতে গিয়ে পুড়ে মৃত্যু হয়েছে ৭ শ্রমিকের। তাঁদের নিয়ে এসেছে রাজ্য সরকার। মুর্শিদাবাদের এই পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছেও গিয়েছেন  দমকলমন্ত্রী সুজিত বসু। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের পরিবারের হাতে টাকাও তুলে দেওয়া হয়েছে। সম্ভব হলে ওই পরিবারগুলোকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও বলা হয়েছে।

একসময় ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসঙ্গে ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তিনটে আলাদা রাষ্ট্র হয়ে যায়। তিনটে আলাদা আলাদা দেশ হিসেবে পরিচিত। কিন্তু ১৯৭১ সালের মার্চ পর্যন্ত যাঁরা ভারতে এসেছিল, তাঁরা ভারতীয়। ইন্দিরা গান্ধি ও মুজিবর রহমান যে চুক্তি করেছিলেন, সেই অনুযায়ী তাঁরা সকলেই ভারতীয়। বাংলাই স্বাধীনতা আন্দোলনে বেশি রক্ত দিয়েছিল। নবজাগরণে বাংলা ভূমিকা অপরিসীম। আন্দামান সেলুলর জেলের কথাও উঠে এসেছে তাঁর মুখে। ৯০ শতাংশ স্বাধীনতা সংগ্রামী এসেছেন বাংলা থেকে।

ছোট থেকে যাঁরা মাতৃভাষায় কথা বলে, তাঁদের একটা টান থাকেই। বাংলাতেই কত বিভিন্নতা রয়েছে। নেপালি, রাজবংশী, গোর্খা, কর্মালি, অলচিকি, শিখ, পাঞ্চাবী সহ বিভিন্ন ভাষায় অনেকে কথা বলেন। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বাংলায় কথা বলে। কিন্তু তাঁদের ধরন একটু আলাদা। বাংলা বললেও অনেকের ধরন আলাদা হয়। সকলেই নিজের নিজের ভাষাকে মর্যাদা দেয়।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ