আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিরিকের দুধিয়াতে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী, ১২টি পরিবারকে আর্থিক সাহায্য

নিজস্ব প্রতিনিধি, দুধিয়া : নাগরাকাটা হাসিমারার পর এবার বিপর্যস্ত দার্জিলিংয়ের দুধিয়ায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে হাজির রয়েছেন জেলার একাধিক আধিকারিক ও মুখ্যসচিবও। সোমবার নাগরাকাটা হাসিমারার পর মঙ্গলবার মিরিকেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। দুধিয়ায় মৃত্যু হয়েছে ১২ জনের। সেই মৃতদের পরিবারের সঙ্গে কথা বললেন তিনি।দুধিয়ায় ত্রাণশিবিরে দুর্গতদের সঙ্গে কথা বললেন তিনি। মৃতদের পাশাপাশি ৫৯টি পরিবারের সঙ্গে এদিন কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে হাজির রয়েছেন অনিত থাপা, অরূপ বিশ্বাসও।

দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় দার্জিলিং মিরিকের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। এখানে ক্ষতিগ্রস্থ হয়েছে ৫৯টি পরিবার। তাঁদের সকলের সমস্য়ার কথা শুনেছেন। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভেঙে যাওয়া রাস্তা দ্রুত সারাইয়ের নির্দেশ দিয়েছেন। ১৫ দিনের মধ্যে সেতু নির্মা করতে হবে। ভেঙে যাওয়া ঘর তৈরি করে দেওয়া হবে। যে সকল নথি নষ্ট হয়েছে, সেগুলো নতুন করে তৈরি করে দেওয়া হবে।

তিনি বলেছেন, যাঁরা ঘর বাড়ি হারিয়েছে, তাঁদের জন্য এক মাস কমিউনিটি কিচেন চালু থাকবে। ভেঙে গিয়েছে সেতু। আপাতত অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত করতে হবে। হিউম পাইপ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করা হবে বলে জানানো হয়েছে। জেলাশাসক থেকে সকল কর্মকর্তাদের ক্রমাগত এলাকাগুলোতে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে কোনও সমস্যায় না পড়েন, সেদিকে কড়া নজরদারি চালাতে হবে। রাস্তা, বাড়ি, ব্রিজ সব তৈরি করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এদিন ত্রাম শিবিরে ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে বসেই তিনি বলেছেন দুর্গতদের পাশে রয়েছে সরকার। জল নেমে যাওয়ার পরল জমির সার্ভে করা হবে। ক্ষতিগ্রস্থ এলাকার প্রচুর চাষের জমি রয়েছে। সেগুলোর সার্ভে করা হবে।

পাশাপাশি দুধিয়ায় মৃত ১২টি পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেকও তুলে দিয়েছেন মুখ্য়মন্ত্রী। পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। দুধিয়া সেতুটি ভেঙে গিয়েছে, সেটি ১৫ দিনের মধ্যে অস্থায়ী সেতু তৈরি করা হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘সিংহম’ অজয় পাল শর্মার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের মুখোমুখি ‘সিংহম’ অজয় পাল শর্মা, কনভয় আটকে বিক্ষোভ

মেয়রকে গভীর রাতে হুমকির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তপ্ত এলাকা

বালিশ হাতে ভোটের ডিউটি! ভোটের আগে ভিন্ন ছবি চুঁচুড়া বিধানসভায়

হরিশ্চন্দ্রপুরে ৪ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

বিজেপি নেত্রী ও তাঁর কন্যা পদ্মপ্রার্থীর হুমকিতে আতঙ্কিত!‌ অডিও ক্লিপ ভাইরাল তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ