তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর: পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ জুন তারকেশ্বরে সভা করার কথা রয়েছে তাঁর। তার আগে আজ মঙ্গলবার (২ জুন) তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি তারকেশ্বর মন্দিরে পুজোও দেবেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করেছেন, বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ দেবের চরণে শ্রদ্ধা জানিয়েছেন। লক্ষ্মীনারায়ণ ও জৈন মন্দিরেও গিয়েছেন। মায়াপুরে ইস্কন মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। এবার তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিন একাধিক বৈঠক রয়েছে তাঁর।

২০ জুন প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করার কথা রয়েছে তাঁরা। প্রধানমন্ত্রীর সভার জন্য ৩টি মাঠ দেখা হয়েছে। তারমধ্যে কোন মাঠটিতে সভা হবে সেটাও ঘুরে দেখে ঠিক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সফর নিয়ে এদিন প্রস্তুতি বৈঠকে অংশ নেবেন তিনি। তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে নতুন কোনও প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। ভোটের আগে তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি সংক্রান্ত কী কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা জানা যেতে পারে।  সিঙ্গুরের টাটা কারখানা নিয়েও এদিন কিছু বলেন কিনা মুখ্যমন্ত্রী সেইদিকে নজর রয়েছে সকলের। পাশাপাশি এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্থানীয় আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। 

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি