পুজোর উপভোগে পাণ্ডুয়াতে চিনা দূতাবাসের আধিকারিকরা, বানালেন নাড়ু ও আলপোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: চারিদিকে উৎসবের আমেজ। সকাল থেকে রাতে মন্ডপে মন্ডপে লেগেই রয়েছে দর্শনার্থীদের ভিড়। কৈলাস ছেড়ে সপরিবারে মর্ত্যে এসেছেন মা দুর্গা। মায়ের আগমনে তাঁর জন্য বিভিন্ন আয়োজনে ব্যস্ত আম বাঙালি। এবার দুর্গাপুজোর আয়োজনে হাত লাগিয়েছেন চিনা দূতাবাসের শীর্ষ আধিকারিকরাও। গ্রাম বাংলার পুরো উপভোগ করতে তারা পৌঁছে গিয়েছেন পান্ডুয়ার ভূঁই পাড়া গ্রামের দুর্গাপূজা অনুষ্ঠানে।

এই পূজোয় খুব বেশি আরম্ভর না হলেও রয়েছে প্রাণের ছোঁয়া। খুব সাধারণভাবেই পূজো করা হয় উমাকে। সেখানেই শামিল হয়েছেন চাইনিজ কনসুলেট জেনারেল এর আধিকারিকরা। হাজির ছিলেন ডেপুটি কনসাল জেনারেল ও ভারপ্রাপ্ত সিজি ছিন ইয়ং, কাউন্সিলর বাই আন এবং তাদের পরিবারের সদস্যরা। পুজো দেখতেই শুধু নয়, আয়োজনে হাত লাগিয়েছেন তাঁরা। জানা গিয়েছে ষষ্ঠীর দিন দু’ঘণ্টা ১০ মিনিট গাড়ি করে বই পাড়া গ্রামে পৌঁছেছেন চাইনিজ কনসিলেন্ট ১১ জন সদস্য। অতিথিদের বরণ করে নেওয়া হয়েছে গ্রামে। ঢাকের শব্দের পাশাপাশি মায়ের অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন তাঁরা। ঢাক উলুধ্বনির মিশেলের শব্দে এক মাদকতা সৃষ্টি হয়েছিল। নিজেদের হাতে ঢাকের কাঠিও তুলে নিয়েছেন কনসুলেটের আধিকারিকরা। এখানেই শেষ নয়, মণ্ডপে আলপনাও দিতে দেখা গিয়েছে। কাউকে কাউকে দেখা গিয়েছে ফুলের মালা গাঁথতে। আবার কেউ হাত লাগিয়েছেন নাড়ু বানাতে। পুরোহিত মাসের কাছ থেকে বুঝে নিয়েছেন মহাষষ্ঠীর তাৎপর্য।

ষষ্ঠীর দিন আয়োজিত হয়েছিল বাঙালি খাবারের। পেট পুরে লুচি আলুর দাম ফোলার ডাল ও সিঙ্গারা দিয়েই হয়েছে অতিথিবরণ। ডেপুটি কনসাল জেনারেল ও ভারপ্রাপ্ত সিজি ছিন ইয়ং জানিয়েছেন, বাঙালি ঐতিহ্য কিছু আচার ও রীতিনীতির সাক্ষী হতে পেরেছেন। সকলের খুব ভালো লেগেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে