বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

Share:

নিজস্ব প্রতিনিধি: জৈষ্ঠ্যের দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তি খুঁজতে এবং বর্ষাকে স্বাগত জানাতে হুগলির চুঁচুড়ায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পান্তা উৎসব। দীর্ঘ ১৭ বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উৎসব এবারও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হল। আজ রবিবার (৭ জুন) আয়োজিত এই উৎসবে শধু চুঁচুড়ার বাসিন্দারাই নন, কলকাতা, নদিয়া, আসানসোল সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ অংশ নেন। আয়োজক সংস্থার ভবনে কয়েকশো মানুষের জন্য পাত পেরে পরিবেশন করা হয় পান্তা ভাতের বিশেষ আয়োজন। 

এবারের মেনু ছিল নজরকাড়া। পান্তা ভাতের সঙ্গে পরিবেশন করা হয় গন্ধরাজ লেবু, আলুভাতে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ, ডালের বড়া, পিঁয়াজি, মাছের ডিমের বড়া, পাঁচমিশালি সবজি, মৌরলা মাছের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, কাতলার কালিয়া, সর্ষে-পাবদা, আনারসের চাটনি ও পাঁপড়। শেষ পাতে ছিল হিমসাগর আম। উৎসবের ১৭তম বর্ষ উপলক্ষে পরিবেশন করা হয় মোট ১৭ রকম পদ।

আরও পড়ুন: শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

স্বেচ্ছাসেবী সংস্থা ‘আরোগ্য’-র কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান, বর্ষাকে আহ্বান জানিয়ে প্রায় দেড় দশকেরও বেশি সময় আগে এই উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর নিয়ম করে আয়োজন করা হচ্ছে পান্তা উৎসবের। এবার প্রায় ১২০০ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। সামাজিক মাধ্যমে উৎসবের খবর প্রকাশের পর দমদম, বেহালা-সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ যোগ দেন। তিনি আরও জানান, অনেকেই সারা বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। পান্তা উৎসবের পর বৃষ্টি হবে কি না, তা সময়ই বলবে, তবে গরমে পান্তা ভাত শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে বলেই বিশ্বাস আয়োজকদের। 

উৎসবে অংশ নেওয়া দেবারুনা দাস শর্মা বলেন, ‘এই প্রথমবার পান্তা উৎসবে এলাম। আয়োজন এবং খাবারের মান সত্যিই অসাধারণ। বাড়িতে খুব একটা পান্তা খাওয়া হয় না, তাই এখানে এসে এক ভিন্ন অভিজ্ঞতা হল।’ অন্য এক অংশগ্রহণকারী অনন্যা বিশ্বাস বলেন, ‘বহু বছর ধরে এই উৎসবের কথা শুনেছি। এবার প্রথমবার অংশ নিলাম। পরিবেশ, আয়োজন এবং খাবার সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা। আগামী বছরও অবশ্যই আসব।’

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই