জলপাইগুড়ি রাজবাড়িতে দেবী মনসা পেট পুজো সারেন চিতল বোয়াল ইলিশ চিংড়ি দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ‘যে হাতে পূজেছি আমি শিবশূলপাণি, সে হাতে না পূজিব চ্যাং মুরি কানি’ – এই বাংলা প্রবাদের প্রচলন যুগের পর যুগ ধরে হয়ে আসছে। সেই চাঁদ সওদাগরের আমলে যে প্রবাদের সূচনা তা আজও সমানভাবে মানুষের জীবনে বর্তমান। ধনী বণিক চাঁদ সওদাগর ছিলেন শিবের উপাসক। এদিকে শিবেরই কন্যা মনসার মর্ত্যলোকে পুজো নেই। কিন্তু তাঁর ইচ্ছা পিতা যার হাতে পূজিত হন সেই চাঁদ সওদাগরের হাতেই যেন মনসা পুজোর প্রচলন হয়। এক চোখ ‘কানা’ পদ্মার, ছোট থেকেই সকলের কাছে তাই অবহেলিত। সেই কারণেই জেদও তীব্র। মর্ত্যলোকে নিজের পুজোর সূচনা করতে উত্তাল সাগরে চাঁদ সওদাগরের সপ্তডিঙি নিমজ্জিত করা, একের পর এক ছেলের মৃত্যু, কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরের লৌহনির্মিত বাসরঘরে কাল নাগিনীর প্রবেশ এবং তাঁকে দংশন, সতী বেহুলার গাঙুরের জলে ভেসে চলা, একসময় স্বর্গ থেকে স্বামীর প্রাণ নিয়ে ফেরা। মনসাকে কথা দিয়ে এসেছিলেন শ্বশুরমশাই চাঁদ সদাগরের হাতেই পুজো পাবেন তিনি, উন্নীত হবেন দেবীত্বে। কিন্তু ডান হাত দিয়ে তো কোনওদিন শিবা ছাড়া অন্য কারও পুজো করেননি চাঁদ! তাই বাম হস্ত দিয়েই শিবকন্যার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করেছিলেন এই মানুষটি। সেই সময় থেকেই মর্ত্যলোকে মা মনসার পুজোর সূচনা। আজ আমরা এমন এক রাজবাড়ীর মনসা আরাধনার গল্প শুনব যা শুনতে শুনতে অচিরেই মোহিত হয়ে যাওয়া যায়।

জলপাইগুড়ির রায় বাড়িতে মনসা পুজো এসে যাওয়া মানেই দূর্গাপুজার ঢাকে কাঠি পড়া। এই রাজবাড়ির মনসা পুজো বহু প্রাচীন। ৫১৫ বছর আগে প্রথম জলপাইগুড়ি রাজবাড়িতে মনসা পুজোর সূচনা হয়েছিল। এখানে মা মনসা একা আসেন না, সঙ্গে আসেন বোন নেত্রা বা নেতি ধোপানি। সঙ্গে থাকে অষ্টধাতুর মূর্তি। জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজোয় সবচেয়ে বেশি আবশ্যক হল পদ্মপাতা। যে সে পদ্মপাতায় কাজ চলবে না, এমন পদ্ম পাতা চায় যার পিছনে নৌকার মতো ছাপ থাকবে। এই বাড়ির ভোগও একেবারে অন্যরকমের। এখানে মা মনসা ও তাঁর বোনকে ভোগ দেওয়া হয় পাঁচ রকমের মাছ। সেগুলি হল- চিতল, বোয়াল, ইলিশ, চিংড়ি ও কাতলা। পোলাও রেঁধে এই সমস্ত মাছ দিয়ে বিভিন্ন পদ রান্না করে তবে মা মনসাকে ভোগ দেওয়া হয়। প্রতিবছর মা মনসার পুজো দেখতে রাজবাড়িতে ভিড় হয় দেখার মতন। প্রচুর মানুষ সামিল হন পুজোয়। মায়ের আশীর্বাদ নিতে মনসা পুজো উপলক্ষে বসে যায় আস্ত একটা মেলা। আজও প্রাচীন রীতি মেনেই এই পরিবারের চলে আচার পালন। রাজবাড়ির সদস্যরা কুলোর মধ্যে হাঁসের ডিম এবং পান সুপারি নিয়ে মা মনসাকে বরণ করেন। তারপরে রাজবাড়ি থেকেই দেওয়া শাড়িতে সাজানো হয় মাকে। তারপর থেকে শুরু হয় পুজো। মা মনসার কাছে যারা যারা মনস্কামনা করেন তাঁদের মানসিক পূরণ হলে উড়িয়ে যান পায়রা। তিন দিন ধরে বিষহরি পালাগানের আয়োজন চলে। মনসামঙ্গল কাব্যের পালাগান শেষ হলে তবে হয় দেবীর বিসর্জন।

মা মনসার পুজোর আগে জলপাইগুড়ি রাজ পরিবারে পুজো করা হয় বৈকুণ্ঠনাথের। এই পরিবারের আরাধ্য দেবতা ইনি। তারপরে হয় কাদা খেলা। এই রাজপরিবারে নন্দ উৎসব নামে পরিচিত। জন্মাষ্টমীর দিন গোপালকে যে ফল নিবেদন করা হয় সেই ফল দেওয়া হয় কাদা খেলায়। থম কাদা খেলে গোপাল। তারপর পরিবার ও এলাকার মানুষজন। কাদা খেলার পরে মাটি দিয়ে তৈরি হয় রাজবাড়ীর প্রতিমা। তাই মনসা পূজোতেই হয় কাঠামো পুজো। এখানে দেবী দুর্গার গাত্রবর্ণ তপ্ত সোনার মতো। তার সঙ্গে থাকেন সিংহ এবং বাঘ। বাঘের গায়ের রং সাদা। একচালার দুর্গা প্রতিমায় চার সন্তানের সঙ্গে থাকেন জয়া বিজয়া, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর, দেবী চন্ডী ও দেবী মহামায়া।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!