পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

Share:

নিজস্ব প্রতিনিধি , চুঁচুড়া: পুলিশকে কাজে বাধা এবং ধাক্কাধাক্কি করার অভিযোগে হুগলি জেলার চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভায়েস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রায়, নির্মল চক্রবর্তী ও সমীর চক্রবর্তীরা গ্রেফতার হলেন। মোট ১০ জনকে গ্রেফতার করে চুঁচুড়া থানার(Chuchura P.S.) পুলিশ।এদিন ধৃতদের আদালতে পেশ করার পর চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে বিচারক চার দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এর পাশাপাশি চুঁচুড়ার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ পাঁচজনকেও চারদিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। অপরদিকে দুই কাউন্সিলর সহ বাকি ৫ জনকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠায় আদালত। জানা গেছে, শনিবার সোনারপুর(Sonapur) যাওয়ার পথে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কাচা ডিম, জুতো, ইটের টুকরো। অভিষেককে শুনতে হয়েছিল চোর -চোর এবং গো- ব্যাক স্লোগান। সময় যতই এগিয়েছে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

অভিষেকের মাথায় পড়ানো হেলমেট খুলে তাকে কিল, চড়, থাপ্পড় মারা হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলি জেলার পিপুলপাতিতে রাস্তা অবরোধ করেন অসিত মজুমদাররা। সেখানে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার সকালে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ছাড়া ওই তালিকায় আরো ৯ জন তৃণমূলের নেতা ও কর্মীরা রয়েছেন। ধৃতদের গ্রেফতারের পর ইমামবাড়া সদর হাসপাতালে(Imambara Hospital) মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চুঁচুড়া আদালতে পাঠানো হয় ।

চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের দাবি, তাঁরা রাজনৈতিক ভাবে আন্দোলন করেছিলেন ।সেই আন্দোলন বল প্রয়োগ করে পুলিশ ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। এর প্রতিবাদ করায় পুলিশ তাঁদের বিরুদ্ধে বাধা দেওয়ার মামলা দায়ের করেছে। রবিবার সকালে জোর করে ১০ জনকে গ্রেফতার করেছে। আগামী দিন পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই চলবে বলে অসিত মজুমদার দাবি করেন।

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!