হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট,১৩ হাজার লিটার তরল জমা থাকবে

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট।হঠাৎ হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষনা কেন্দ্র।রকেট উৎক্ষেপনের জন্য প্রস্তুত মহাকাশ যান।দাঁড়িয়ে দেখলে ভুল ভাঙবে।এটা আসলে বিশাল আকার জাম্বো অক্সিজেন সিলিন্ডার।যে সিলিন্ডারে ১৩ হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে।রাজ্য সরকারের ৫০ লক্ষ টাকা খরচে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে তৈরী হয়েছে এই প্রকল্প।হুগলি জেলা হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে(Chuchura Imambara Hospital) লিকুইড মেডিকেল অক্সিজেন বা এলএমও প্ল্যান্ট বসেছে।এতদিন অক্সিজেন ছোটো ছোটো সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হত।

এখন জাম্বো সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপ লাইনের মাধ্যমে।এর ফলে বছরে চার কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর জানান,অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়েছিল।সেইমত ৫০ লক্ষ টাকা বরাদ্দ হয়। তরল অক্সিজেন ট্যাঙ্কারে(Oxygen Tranker) করে ভরে দিয়ে যাবে।তা দশ দিন চলবে।শেষ হওয়ার আগে আবার রিফিল করা হবে।গাড়ি করে ছোটো সিলিন্ডারে অক্সিজেন ভরে আনায় অনেক ঝক্কি ছিল তা আর পোহাতে হবে না।যে কর্মীরা অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকতেন তাদের আর ২৪ ঘন্টা সতর্ক থাকতে হবে না।পাইপ লাইন করাই আছে হাসপাতালে ।যার মাধ্যমে সরাসরি আইসিইউ(ICU), ওটি(OT), থেকে প্রয়োজনীয় সব ওয়ার্ডে রোগীর বেডে(Bed) পৌঁছে যাবে অক্সিজেন।

এতে করে এককালীন হয়ত কিছু টাকা খরচ হল কিন্তু এর ফলে দীর্ঘ মেয়াদী সুবিধা হবে।যে সংস্থা এই কাজ করেছে তারাই রক্ষনাবেক্ষন করবে।এলাকার বাসিন্দা থেকে রোগির পরিজন বলছেন,অক্সিজেনের প্রয়োজন মেটাতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ খুবই কাজে লাগবে।করোনা(Corona) কালে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল।সেরকম পরিস্থিতি হলে এবার আর কোনো সমস্যা হবে না।ইমামবাড়া জেলা হাসপাতালে সারে ছ’শো বেড আছে।আগামী দিনে আরো বেড বাড়বে।তখন এই প্ল্যান্ট খুবই কার্যকরি হবে বলে জানান হাসপাতাল সুপার অমিতাভ মন্ডল।তিনি বলেন,বছরে দশ কোটি টাকা খরচ হত অক্সিজেনের জন্য।এখন তা থেকে প্রায় চার কোটি টাকা সাশ্রয় হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের