মঙ্গলকোটে তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক

চলতি বছরের ১২ জুলাই অসীমবাবু বাইকে করে বাড়ি ফেরার পথে খুন হন। সেই খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। নজরুলকে নিয়ে সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৭।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোট ব্লকের লাখুরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি অসীম দাস খুনের ঘটনায় সিআইডি আরও একজনকে গ্রেফতার করল। ধৃতের নাম নজরুল শেখ। মঙ্গলবার তাকে তোলা হয় কাটোয়া মহকুমা আদালতে। তাকে ৭ দিনের জন্য সিআইডি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে আদালতে। তবে আদালত আপাতত ৫ দিনের জন্য তাকে সিআইডি’র হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য চলতি বছরের ১২ জুলাই অসীমবাবু বাইকে করে বাড়ি ফেরার পথে খুন হন। খুব কাছ থেকেই তাঁকে গুলি করে খুন করা হয়। সেই খুনের ঘটনায় সিআইডি ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। নজরুলকে নিয়ে সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৭।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নজরুল শেখের বাড়ি মঙ্গলকোটের চাকদা গ্রামে বাড়ি। সিআইডি ৫ অগাস্ট গুসকরার কুন্দলপুর থেকে রফিকুল সেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর তদন্ত করতে করতে সিআইডি পৌঁছোয় দিল্লিতে। সেখান থেকে ১২ অগাস্ট গ্রেফতার করা হয় রাজু শেখকে। সিআইডির ধারণা ছিল অভিজুক্ত রাজু এই ঘটনার মাস্টার মাইন্ড। রাজুকে গ্রেফতারের একদিন পর ১৩ অগাস্ট খোকন শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় বোলপুরের একটি গ্রাম থেকে। এরপর ২১ অগস্ট রাতে বর্ধমানের নবাব হাট থেকে সিআইডি গ্রেফতার করে রিপন শেখকে। রাজু শেখকে জিজ্ঞাসাবাদ করে রিপন শেখের সন্ধান পায় সিআইডি। অনুমান, প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ ছিল রিপনের। সেই রিপনকে জিজ্ঞাসাবাদ করেই জন্য মঙ্গলকোটের চাকদা গ্রামের নজরুল শেখকে বর্ধমানে ডেকে পাঠায় সিআইডি । জিজ্ঞাসাবাদের সময় তার অসংলগ্ন কথাবার্তা সন্দেহ হয় সিআইডি কর্তাদের। এর পরই তাকে গ্রেফতার করে সিআইডি।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা