অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার অশোকনগরে যৌথ অভিযানে বড় সাফল্য পেল সিআইডি। রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। সেই ম্যাজিক গাড়িতে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করা হয়। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং নগদ টাকা। ঘটনায় পূজা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ড এলাকায়। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ৭ এমএম পিস্তল, দুটি ৯ এমএম পিস্তল, ১২ টি ম্যাগাজিন এবং প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ। এছাড়া ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিহার থেকে এই অস্ত্র পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। ধৃতের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে। সেই সূত্র ধরে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে সম্ভাব্য যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মুঙ্গের দীর্ঘদিন ধরেই অবৈধ অস্ত্র পাচারের অন্যতম উৎস হিসেবে তদন্তকারী সংস্থার নজরে রয়েছে।

আরও পড়ুন: আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিআইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল, কারা এর ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবার সকালে ব্যস্ত রাস্তায় এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

শিলিগুড়ির মিষ্টির দোকানে বিশ্বকাপেরে ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ

দেরাদুন কনসার্টে দর্শকের দ্বারা হেনস্থার শিকার ‘ধুরন্ধর’ গায়িকা জেসমিন, ভিডিও ভাইরাল

সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের