আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফর শেষ করেই কলকাতায় ব্যস্ত কর্মসূচিতে যোগ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক বৈঠক, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা সব মিলিয়ে রবিবার অর্থাৎ আজ (১৯ জুলাই) তাঁর দিনভর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। শনিবার রাতে শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছন অমিত শাহ। রবিবার সকালে আলিপুরের সৌজন্য গেস্ট হাউসে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, এই বৈঠকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক (ডিএম) এবং পুলিশ সুপার (এসপি)-রা উপস্থিত থাকবেন। পাশাপাশি কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। 

বিশেষ গুরুত্ব পেতে পারে সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা পরিস্থিতিও। সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রশাসনিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলাদা করে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে অমিত শাহর। রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক কৌশল নিয়ে বৈঠক করতে পারেন তিনি। এই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

এরপর অমিত শাহ ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে নবনির্মিত ওয়ার মিউজিয়ামের উদ্বোধন করবেন। সেখান থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে আমুল বেঙ্গল ডেয়ারির দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রত্যেকটা সরকারি কর্মসূচিতেই শাহর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব কর্মসূচি শেষ করে রবিবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর