Loading live market data...
Loading active stocks...
Connecting...

ইসিএলের কয়লা চুরিতে বাধা, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জওয়ান- পুলিশ

জওয়ানরা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, এই খবর যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশের কাছে। এরপরে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের ওপরেও চড়াও হয় দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুষ্কৃতীদের কয়লা (COAL) চুরিতে বাধা দিতে গিয়েছিলেন জওয়ান। আর তাতেই দুষ্কৃতীরা চড়াও হল জওয়ানের (CISF) ওপর। জওয়ানকে বাঁচাতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশও (POLICE)। পাণ্ডবেশ্বরের ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, রাত ১১ টা নাগাদ ইসিএলের (ECL) সোনপুর বাজারি সিএইচপিতে কয়লা চুরি করতে আসে দুষ্কৃতীরা। মালগাড়ির ওয়াগান থেকে দুষ্কৃতীরা কয়লা চুরি করছিল। এই খবর পেয়েই ঘটনাস্থলে যান সিআইএসএফ জওয়ানেরা। লুঠে বাধা দেওয়া হয়। এতেই দুষ্কৃতীরা চড়াও হয় জওয়ানদের ওপর। গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।

জওয়ানরা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, এই খবর যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশের কাছে। এরপরে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, পুলিশের ওপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী চড়াও হওয়ার ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ সিআইএসএফ জওয়ান। তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বহুলার ইসিএলের ছোড়া রিজিওনাল হাসপাতালে। তারপর তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল ইসিএলের কাল্লা সদর হাসপাতালে। সদর হাসপাতাল (HOSPITAL) সূত্রে খবর, জওয়ানের অবস্থা বর্তমানে স্থিতিশীল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ইসিএলের বাকোলা কোলিয়ারিতে এক কয়লা চোরকে বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ইসিএলের ১ নিরাপত্তারক্ষীকে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা চড়াও হয়ে ওই নিরাপত্তারক্ষীর (SECURITY GUARD) মাথা ফাটিয়ে দেয়।

সোমবার গভীর রাতে জওয়ান এবং পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় ইসিএলের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার