নবান্নের কাছে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: নবান্নের সামনে উপান্নর কাছে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। মৃতার নাম নুপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার । পুলিশ ঐ টোটো চালককে(TOTO Driver) গ্রেফতার করেছে ।শনিবার দুপুর দুটো নাগাদ তিনি যখন নবান্নের(Nabanna) সামনে উপান্নর(Upanna) কাছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া টোটো তাকে পিছন থেকে ধাক্কা মারে। সেই সময় ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার(Civic Volenteer) ছিটকে দেওয়ালে ধাক্কা লাগে। মাথায় গুরুতর আঘাত পায় ওই মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে। ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার(CP) প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক সমেত পাঁচ যুবককে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বাড়ি ডোমজুড়ে। বাড়িতে খবর দেওয়া হলে নার্সিংহোমে ছুটে আসেন তার স্বামী।

মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। হাওড়া জেলা জুড়ে টোটোর দৌরাত্ম দিনকে দিন বাড়ছে। অধিক যাত্রী নিয়ে লাইসেন্সবিহীন এই টোটো গুলি ছুটে বেড়াচ্ছে যত্রতত্র। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ওই টোটো চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে হাওড়া কমিশনারেট।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছে। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর