সখি তুমি কার? ধূপগুড়ি স্টেশনে তুমুল সংঘর্ষ, রক্তাক্ত স্বামী ও প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: এই ঘটনাটি নিঃসন্দেহে বাস্তব জীবনের নাটককেও হার মানায়। সম্পর্ক, অবহেলা, প্রতারণা এবং প্রতিশোধ – সব কিছু একসাথে মিশে তৈরি করেছে এক তীব্র মানবিক সংকট।
“দুই স্ত্রী, এক স্বামী এবং এক প্রেমিক।ধূপগুড়ি স্টেশনে(Dhupguri Station) ‘সখি তুমি কার?’ বিতর্কে উত্তাল জনতা”। পরিস্থিতি সামলাতে ছুটে এল জিআরপি(GRP) পুলিশ।এক অভাবনীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি রেলস্টেশন।স্ত্রী ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলে এক যুবক। এরপর স্টেশনে ঘটে বেধড়ক মারধর, হৈচৈ আর পুলিশের হস্তক্ষেপ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন—“সখি তুমি কার?”

ঘটনার নেপথ্যে জানা গেছে,মানু আলম, বানারহাট ব্লকের (Banarhat Block)হলদিবাড়ি এলাকার বাসিন্দা। বহু বছর আগে প্রেম করে বিয়ে করেন এক মহিলাকে। কিন্তু প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার পর থেকেই শুরু হয় পারিবারিক টানাপোড়েন। দুই স্ত্রীকে পৃথকভাবে রাখার সিদ্ধান্তে সাময়িক শান্তি এলেও, দ্বিতীয় স্ত্রীর অভিযোগ—“স্বামী শুধু প্রথম স্ত্রীকেই বেশি গুরুত্ব দেন।”এই অবহেলাই ধীরে ধীরে দ্বিতীয় স্ত্রীর মনে তৈরি করে ভিন্ন সম্পর্কের ইন্ধন। তেলিপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি।প্রেমিকের সঙ্গে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা করেন দ্বিতীয় স্ত্রী। ধূপগুড়ি স্টেশনে পৌঁছেই ঘটনার নাটকীয় মোড়—স্বামী মানু আলম সেখানে হাজির হয়ে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে।

পরিস্থিতি চরমে ওঠে, শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়।তারপর শুরু হয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে ।পরে প্রেমিককে মারধর করেন মানু আলম। জনতার ভিড় জমে, হস্তক্ষেপ করে জিআরপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয়।এই ঘটনা শুধু একটি পারিবারিক বিপর্যয় নয়, বরং সমাজে বিবাহ, দায়িত্ববোধ ও বিশ্বাসঘাতকতার সংবেদনশীলতার প্রতিচ্ছবি।“সখি তুমি কার?”—এই প্রশ্নের উত্তর হয়তো আইন বা সমাজ দেবে ভবিষ্যতে। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হল, সম্পর্ক মানেই যত্ন, বিশ্বাস ও সমান মূল্যায়ন। একপেশে ভালোবাসার শেষ গন্তব্য যেন কখনও রেল স্টেশন না হয়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য