টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ১৩ বছরের এক কিশোরের। টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন বাবা। তাঁকে বাঁচাতে ছুটে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণির ছাত্রের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুকের চকশ্রীকৃষ্ণপুর গ্রামে। মৃত ছাত্রের নাম রোহন মল্লিক। বয়স মাত্র ১৩ বছর। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া। শনিবার দুপুরে আচমকাই ঘটে এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোহনের বাবা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার দুপুর দেড়টা নাগাদ তিনি টোটো নিয়ে বাড়িতে ফেরেন। এরপর বাড়িতে টোটো চার্জে বসাতে যান। সেই সময় কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাবাকে ওই অবস্থায় দেখে ছুটে আসে রোহন। তাঁকে বিদ্যুতের সংস্পর্শ থেকে সরানোর চেষ্টা করে কিশোরটি। কিন্তু সেই সময় নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হয় সে। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত বাবা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা রোহনকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বাবারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হওয়ার কথা জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে রোহনের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। পুলিশের তরফে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কীভাবে টোটো চার্জ দেওয়ার সময় বিদ্যুৎ সংযোগের সমস্যা তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত করা হতে পারে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল