ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিউটি শেষ করে বাইকে বাড়ি ফিরছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনা। সল্টলেকে মৃত্যু হল এক CISF জওয়ানের। মৃতের নাম অরূপ পাত্র। তিনি কসবা এলাকায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটি শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন অরূপ। সুকান্তনগর লোহাপুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় একটি বেসরকারি বাস সুকান্তনগর থেকে চিংড়িঘাটা হয়ে ধুলাগড়ের দিকে যাচ্ছিল।

বাসের কন্ডাক্টরের দাবি, লোহাপুলের কাছে আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর বাইক থেকে ছিটকে বাসের নিচে চলে যান অরূপ। দুর্ঘটনার পর বাসটি সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক ও কন্ডাক্টর। বাসের কন্ডাক্টরই দ্রুত আহত জওয়ানকে উদ্ধার করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা অরূপকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের চাকা অরূপের শরীরের উপর দিয়ে যায়নি। ঠিক কী কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার নেপথ্যে বাসের কোনও ভূমিকা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করা হয়েছে। মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হবে। তদন্ত শেষ হলেই দুর্ঘটনার আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল