বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর দরগাতলা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাস করেছিল একাকীত্ব, নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে জীবন শেষ করে দিল এক নবম শ্রেণির ছাত্রী। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুর দরগাতলা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ। ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার নাম রুক্সানা খাতুন। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে মারা গিয়েছেন কিশোরীর বাবা। মা বাড়িতে থাকেন না। দিদির বিয়ে হয়ে গিয়েছে। ভাই বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ভাইয়ের পাঠানো টাকাতেই কিশোরীর পড়াশোনার খরচ চলত এবং জীবনধারন করত সে। জানা গিয়েছে, শুক্রবার (৭ অগস্ট) সকালে কিশোরীর দীর্ঘক্ষণ সাড়া-শব্দ না পাওয়ায় এলাকাবাসীরা তাঁর ঘরের দরজা ভাঙেন। কারণ দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এরপর দরজা ভাঙতেই দেখতে পান, কিশোরী গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। তাঁর পায়ের কাছেই পড়ে রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল।

এলাকাবাসীদের কথায়, আগামিকাল শনিবার তাঁর স্কুলে পরীক্ষা ছিল। পরীক্ষা সংক্রান্ত কারণে নাকি কারও সঙ্গে কিশোরীর সম্পর্ক ছিল, সেই কারণে কিশোরী আত্মহত্যা করল, তা জানা নেই। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এখন তাঁর মোবাইলসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এলাকাবাসিদের কথায়, পড়াশোনায় বেশ ভাল ছিল সে। এলাকায় তাঁর সঙ্গে ভাল সম্পর্ক ছিল সবার। তবে বাবা-মা না থাকায় একাকীত্ব গ্রাস করেছিল তাঁকে। বছর কয়েক দিদির বিয়ে হয়। ভাই অনেকদিন ধরেই বাইরে কাজ করে। তার টাকায় জীবন ধারন করত সে। দিদি ছলে যাওয়ার পর একা হয়ে যায় সে। মা থাকতেও খোঁজখবর নেয় না। কিশোরীর হঠাত এমন সিদ্ধান্তে সকলে অবাক।

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

ধর্ষণের সাজাপ্রাপ্ত তরুণ তেজপালকে নিয়ে ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?