মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

শ্রেণিকক্ষে বসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু ছিটচ্ছে, তাতে প্রস্রাব করছে, এবং ভুলভাল মন্তব্য করছে। ভাইরাল হওয়ার নেশায় মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও বানাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইরাল হওয়ার নেশায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিতে থুতু ছেটানো, প্রস্রাব এবং তাঁকে নিয়ে কুমন্তব্য, গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র। শোরগোল শিলিগুড়িতে। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ওই নাবালক শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্র। সম্প্রতি তাঁর এই কীর্তি ফাঁস হয় একটি ভিডিওর মাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, শ্রেণিকক্ষে বসে মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু ছিটচ্ছে, তাতে প্রস্রাব করছে, এবং ভুলভাল মন্তব্য করছে। ভাইরাল হওয়ার নেশায় মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও বানাচ্ছে। তাঁর অদ্ভুত কার্যকলাপের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। এলাকার অনেকেই ছাত্রের ভিডিও দেখেছেন। তাঁকে পাড়ার মধ্যে যেখানেই দেখেছেন তাঁকে শাসন করেছেন।

তবে সে কবে ক্লাসে বসে এই ভিডিও বানিয়েছে তা জানা যায়নি। সম্প্রতি ডাবগ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়ে তাঁকে দেখেই এলাকার মানুষজন সতর্ক করেন। সম্ভবত তাঁদের মধ্যে কেউই পুলিশের কাছে খবরটা দিয়েছেন বলে ধারণা। তাই জনরোষের হাত থেকে নাবালক ছাত্রকে বাঁচাতে আজ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। জানা গিয়েছে, বুধবার তাঁকে জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে। তবে স্কুলের ভিতরে বসে এমনটা করতে কী ভাবে সাহস পায় ছাত্র, তা নিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রশ্ন উঠেছে। বর্তমানে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে কোনও পরিচালন সমিতি নেই।

প্রশাসক নিয়োগ করে স্কুল চালানো হচ্ছে। ছাত্রের কীর্তিতে মুখ খুলেছেন স্কুলের প্রধান শিক্ষক অশোক নাথ। তিনি জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক। টিফিনের সময়ে ঘটনাটি ঘটেছিল। তাই শিক্ষক-শিক্ষিকারা কেউ ক্লাসে ছিলেন না। মোবাইল নিয়ে স্কুলে কীভাবে ঢুকেছিল ছাত্রটি, সেটা খতিয়ে দেখা হবে। আর অন্য শিক্ষকের দাবি, নেট দুনিয়ায় ভাইরাল হতে গিয়েই এই কাণ্ডটি ঘটিয়েছে সে। ভাইরাল হওয়ার নেশায় তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে