স্কুল খোলার দিনেই গঙ্গায় তলিয়ে গেল দশম শ্রেণির ছাত্র

এদিনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রর। গঙ্গায় তলিয়ে গেল ওই দশম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ফুলিয়া: করোনা সংক্রমণের জেরে ২০ মাস বন্ধ থাকার পর মঙ্গলবারই খুলেছে রাজ্যের স্কুল ও কলেজ। আর এদিনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রর। গঙ্গায় তলিয়ে গেল ওই দশম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন স্কুলে যেতে কিছুটা দেরি হয়ে যায় ফুলিয়া শিক্ষানিকেতন হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র বিপ্রজিৎ গড়াইয়ের। ফলে স্কুলে ঢুকতে না পেরে বন্ধুদের নিয়ে ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে চলে যায় ওই কিশোর। সেখানেই আড্ডা মারার পর স্কুলের পোশাক, ব্যাগ ঘাটের পাশে খুলে রেখে গঙ্গায় স্নান করতে নামে ওই কিশোরেরা। তখনই আচমকা গঙ্গায় তলিয়ে যায় বিপ্রজিৎ গড়াই। অভিযোগ, ভয়ে বন্ধুরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরাই ওই কিশোরদের ধরে ফেলেন। এরপর স্থানীয়রাই গঙ্গায় নেমে বিপ্রজিতের খোঁজে তল্লাশি শুরু করেন। বেশ কিছুক্ষণ পর তাঁর দেহ উদ্ধার করতে সক্ষম হন এলাকাবাসী। তাঁকে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না মুখোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার স্কুলেই আসেনি ওই দশম শ্রেণির ছাত্র। তবে স্কুল কামাই করে সে বন্ধুদের নিয়ে নেশা করছিল কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ। তবে গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের