শিশুদের জন্য শতাধিক ক্রেশ তৈরি-সহ চা শ্রমকিদের জন্য একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাশাপশি এদিন এক হাজারের বেশি চা সুন্দরী বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চা শ্রমিকদের সুবিধার্থে তাঁদের শিশু সন্তানদের জন্য ক্রেশ তৈরি করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের (Alipurduar) প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন তিনি। পাশাপশি এদিন এক হাজারের বেশি চা সুন্দরী বাড়ির চাবি তুলে দেওয়া হয়।

এদিন প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগানে মায়েরা কাজে গেলে শিশুদের ক্রেশে রেখে যাবে, সেখানে শিশুরা পড়াশোনা ও খেলাধুলা করবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘১১৩টা ক্রেশ তৈরি করে দিচ্ছি। সেখানে চা শ্রমিকের বাচ্চা থাকবে। মা কাজে যাওয়ার সময় ওখানে রেখে যাবে। সেখানে বাচ্চা থাকবে, পড়াশোনা করবে। ফেরার পথে মা নিয়ে যাবেন। আজই ৩৪টা চূড়ান্ত করে দিয়েছি। আগামিদিনে বাকিগুলি করে দিচ্ছি। হেলথ সেন্টার করছি নতুন করে। অ্যাম্বুল্যান্স দিচ্ছি ৪৩টা। পার্ট টাইম ডাক্তার দিচ্ছি। হয়ত সময় লাগবে। করে দেব।’ পাশাপাশি চা শ্রমিকদের পিএফ চালু করার দাবি জানান তিনি। এই বিষয়টি নিয়ে আন্দোলনে নামার জন্যও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এদিন প্রশাসনিক সভা থেকে চা সুন্দরীর ঘরের চাবি বিতরণ করা হয়। চা সুন্দরী’র ঘর প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখানে চা সুন্দরী বাড়িগুলি খুব সুন্দর। আমিও মুখ্যসচিবকে বলেছি, চা সুন্দরীর একটি ঘর আমার জন্যও রাখবেন। আমি কখনও কখনও এলে এখানে থাকতে চাই। মোট ৩ হাজার চা সুন্দরীর বাড়ি হবে। ১ হাজার ১১৭টা চাবি আজ দেওয়া হল। বাকি ২-৩ মাসের মধ্যে দেওয়া হবে। চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি আছে, জমির পাট্টা নিয়ে। মুখ্যসচিবকে বলেছি, কথাবার্তা শুরু করতে। চা বাগান জমি গ্রহণ করে যদি পাট্টা দিতে পারি, যদি সবাই একমত হয়।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি