‘বিধবা ভাতা আরও বাড়াব, আমরা কথা দিলে রাখি’‌, বাঁকুড়ায় আশ্বাস মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে আজ মার্চ মাসের শেষ রবিবার বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। গ্রীষ্মের প্রচণ্ড তাপে দাঁড়িয়ে বিধবা মানুষজনের উদ্দেশে বড় আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে তিনি যে কথা দিলে কথা রাখেন বাঁকুড়ার রাইপুরের সভা থেকে তা স্মরণ করিয়ে দেন। বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্প নিয়েও একাধিক কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায় আজ আশ্বাস দেন, ‘‌বিধবা ভাতা আমরা আরও বাড়াব। আমাদের আগামী সরকার এলে সকলের কাঁচা বাড়িকে পাকা বাড়ি করে দেব। আমি কথা দিলে কথা রাখি। এটা মাথায় রাখবেন। সকলের বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে। যারা আমাদের শুধু গালাগালি দেয়, তাদের কি বোঝার ক্ষমতা আছে? এখন তো আমরা বলেছি, বৃদ্ধ বাবা–মায়েদের দেখার কেউ থাকবে না, আমরা তাঁদেরও দেখাশোনা করব। অনেক পরিবারে ছেলেমেয়ে বিদেশে চলে যায়। তাদের বাবা–মাকে দেখার কেউ থাকে না। আর কিছু বদমাশ লোক এসে তাঁদের বাড়িঘর দখল করে নেয়। আমরা তা হতে দেব না। আমরা প্রবীণদেরও যত্ন নেব।’‌

অন্যদিকে যুবসাথী ভিক্ষা নয় বলেও জানিয়ে দেন তৃণমূলনেত্রী। একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের অধিকার বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌যুবসাথী ভিক্ষা বা ভাতা নয়। বিজেপি মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, ভাঁওতা দিচ্ছে। আমি ওদের বলি, ওরে শোন, তোরা তো কোনওদিন সংসার চালাসনি। গ্রামে জন্মাসনি, পা-ও রাখিস না। অনেক গরিব ছেলেমেয়েরা আছে, যারা স্কলারশিপ পেলেও হাতখরচা নেই। কেউ মাধ্যমিক পাশ করে কলেজে যাচ্ছে, তার হাতখরচা নেই। এটা তাদের পকেটমানির জন্য দেওয়া হচ্ছে। যাতে তারা নিজেদের খরচ নিজেরা চালিয়ে নিতে পারে। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছিলাম? এখন তা বেড়ে ১৫০০ টাকা হয়ে গিয়েছে। এসসি, এসটিরা পান ১৭০০ টাকা করে।’‌

এছাড়া ভোটের আগে বিজেপি নানা প্রতিশ্রুতি দেয় বলে সুর চড়ান তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। আসলে কোনও কিছুই যে মিলবে না সেটাও জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌ভোটের আগে বিজেপি নানা প্রতিশ্রুতি দেয়। বিহারের কথা ভাবুন, সেখানে ভোটের আগে মহিলাদের অ্যাকাউন্টে ৮০০০ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনে জয়ের পর তা ফেরত চাওয়া হয়। আমাদের সরকারের দেওয়া অর্থ ফেরত দিতে হয় না। কারণ সেটি মানুষের অধিকার। ভোট নেওয়ার ছলনায় মেয়েদের অ্যাকাউন্টে ৮০০০ টাকা দিল। যেই জিতে গেল, বুলডোজার চালিয়ে দিল। বলল, টাকা ফেরত দাও।’‌

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র