অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অক্ষয় তৃতীয়া  দিন  অর্থাৎ ৩০ এপ্রিল উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের । বুধবার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘এবার থেকে রথ যাত্রা হবে দিঘার জগন্নাথ মন্দিরে। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে মন্দির তৈরির সমস্ত  কাজ।‘  

মুখ্যমন্ত্রী বলেন , পুরীর মত ধ্বজা তোলা হবে  দিঘার জগন্নাথ মন্দিরে।  আগামী দিনে সারা ভারতের পর্যটক এবং ভক্তদের আলাদা করে নজর কাড়বে পুরীর আদলে তৈরি এই মন্দির।  তবে  পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে এই মন্দিরের তুলনা টানতে নারাজ মমতা। পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের জন্য কত টাকা খরচ হয়েছে তাও এদিন তিনি  জানিয়ে দিলেন । মুখ্যমন্ত্রী  বলেন, ‘ দিঘার জগন্নাথ মন্দির তৈরিতে ইতিমধ্যেই আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু খরচ বাকি আছে। ভোগের ঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম ঘর, সবই আলাদা থাকছে দিঘার জগন্নাথ মন্দিরে। পুজোর ডালার জন্য ঘর হবে।‘ বলা বাহুল্য ,  দিঘার জগন্নাথ মন্দির তৈরি হলে  আরও বাড়বে পর্যটকদের সংখ্যা ।

আরও পড়ুনঃ দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শনে মমতা

উল্লেখ্য, ২০১৮ সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ধীরে ধীরে চলছে জগন্নাথ মন্দির তৈরির কাজ। বর্তমানে নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ। তাই এদিন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি করেন আধিকারিকদের সঙ্গে বৈঠক।  এরপরেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী ।  

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ