বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা, চাকরির ঘোষণা মমতার! নিশানায় ডিভিসি

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতায় প্রবল বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎ সৃষ্টি হয়ে মৃতদের পরিবারদের আর্থিক সাহায্য করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুর ৭০ পল্লী শীতলা মন্দিরের পুজো মণ্ডপের উদ্বোধনে এগিয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। বলেছেন, মৃতদের পরিবার কিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের পক্ষ থেকে। পাশাপাশি সিইএসসিকে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আর্জি করেছেন তিনি। কিন্তু সিইএসই চাকরি না দিলে রাজ্যের পক্ষ থেকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি সিইএসসিকে পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহালয়ার আগে থেকেই পুজোমণ্ডপের উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও তার একাধিক পুজোর উদ্বোধন করার কথা ছিল। কিন্তু জল যন্ত্রণার কারণে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বুধবার ভবানীপুরের পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। ভবানীপুরের পুজোমণ্ডপের উদ্বোধনে গিয়ে ডিভিসি, মাইথন, ফারাক্কা ব্যারেজকে নিশানা করেছেন তিনি। বলেছেন ডিভিসি, মাইথন, ফারাক্কা, জল ছেড়ে দেয়। পাশাপাশি গঙ্গায় জোয়ার দেখা দেয়। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়।

ঠাকুরপুকুরের বাসিন্দা মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে কথা বলার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোমবার রাত থেকে চলা বৃষ্টিতে বড় বড় রাস্তাতে জল জমে নদীর আকার নিয়েছে। বুধবার সকালেও সেই জল নামেনি। এই জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শহরের ৮ জনের। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। বুধবারও পুজোর উদ্বোধনে গিয়ে একই কথা বলেছেন তিনি।

জানা গিয়েছে, বুধবার ভবানীপুর ৭০ পল্লী শীতলা মন্দিরের পুজোর পাশাপাশি একডালিয়া এভাগ্রীন, সিংহিপার্ক, বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজো, সমাজসেবী সংঘের দুর্গাপুজো, হিন্দুস্থান পার্ক সার্বজনীন, শিবমন্দির দুর্গোৎসব, মুদিয়ালি ক্লাব সহ আরও একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী