‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের আটকানো হতে পারে’, সতর্ক করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিরামপুর: আসন্ন বিধানসভা নির্বাচনে সকলকে সতর্ক থাকার কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থেকে তিনি বললেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের আটকানো হতে পারে। সকলেই সতর্ক থাকুন। ভোটে বাধা দিলে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার কথাও বলেছেন তিনি। 

আগামী নির্বাচনে সবাইকে প্রস্তুত থাকার কথা বলেছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপির পক্ষ থেকে এলাকায় এলাকায় গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাওয়া হচ্ছে। ব্যাঙ্কের কর্মীর পরিচয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। টাকা দেওয়ার কথাও বলা হচ্ছে। ৫০০ টাকা দিয়ে পুরো ব্যাঙ্ক ফাঁকা করে দেবে। কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দেওয়ার কথাই বলেছেন তিনি। আসন্ন নির্বাচনে ভোটাধিকার ছিনিয়ে আনার কথাও বলেছেন তৃণমূল সুপ্রিমো। লাইনে দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করা হয়েছে, এবার ভোটার লাইনে দাঁড়িয়ে তাঁদের জব্দ করতে হবে। বাইরে থেকে গুন্ডা এনে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন তৃণমূল নেত্রী। 

তিনি বলেছেন, SIR-প্রক্রিয়ায় অনেকের নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, ট্রাইবুনালে আবেদন করুন। অধিকার রক্ষার লড়াইয়ে ভোটাধিকার ছিনিয়ে নিন। কর্মীরাই তৃণমূলের সম্পদ বলে জানালেন তিনি। নাম বাদের প্রতিবাদে তিনি সুপ্রিম কোর্টের লড়াই করেছেন। আগে ৬০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। তাঁর লড়াইয়ের পরে বহু নাম তালিকায় উঠেছে। এখনও ২২ লক্ষ নাম তালিকার বাইরে রয়েছে। কেউ ট্রাইব্যুনালে গেলে সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি। নতুন করে বাংলাকে ভাগ করার প্রচেষ্টা নষ্ট করতে হবে। বিহারের কয়েকটি জেলাকে নিয়ে বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা